advertisement

অভুক্ত নিজের শহরের বাসিন্দারা , ৫ হাজার পরিবারের দায়িত্ব নিলেন হরভজন

Last Updated:

হরভজন জানিয়েছেন, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন গৃহহীন এবং কর্মহীন মানুষদের খাবার দেবেন তিনি এবং তাঁর স্ত্রী৷

করোনা সংকটে অভুক্তদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং৷ নিজের শহর জলন্ধরের পাঁচ হাজার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিলেন হরভজন এবং তাঁর স্ত্রী গীতা৷ এ দিন টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তারকা স্পিনার৷
সোশ্যাল মিডিয়ায় হরভজন লিখেছেন, 'সর্বশক্তিমানের আশীর্বাদে গীতা এবং আমি জলন্ধরের পাঁচ হাজার পরিবার যাঁরা এই কঠিন সময়ে খাবার পাচ্ছেন না তাঁদের হাতে রেশন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ আমরা তাঁদের সহযোগিতা করে যাব এবং সহনাগরিকদের পাশে যেভাবে সম্ভব থাকব যাতে তাঁদের লড়াইটা একটু সহজ করতে পারি৷ নিরাপদে থাকুন, ইতিবাচক থাকুন৷ ভগবান সবার মঙ্গল করুন৷ জয় হিন্দ৷'
advertisement
বর্তমানে তিনি মুম্বইয়ের বাসিন্দা হলেও সেখান থেকেই যাবতীয় ব্যবস্থা করছেন হরভজন৷ তিনি জানিয়েছেন, তাঁর ঘনিষ্ঠ অনেক বন্ধুই এখনও জলন্ধরে থাকেন৷ তাঁরা ইতিমধ্যে পাঁচশো পরিবারের হাতে রেশন তুলে দিয়েছেন৷ পাশাপাশি পঞ্জাব পুলিশের ডিসি-র সঙ্গেও কথা বলেছেন হরভজন৷ পুলিশের পরামর্শ অনুযায়ী বাকি পরিবারগুলিকে চিহ্নিত করে খাবারের প্যাকেট তুলে দেবেন হরভজনের বন্ধুরা৷
advertisement
হরভজন জানিয়েছেন, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন গৃহহীন এবং কর্মহীন মানুষদের খাবার দেবেন তিনি এবং তাঁর স্ত্রী৷ হরভজন জানিয়েছেন প্রতিটি প্যাকেট পাঁচ কেজি চাল, ময়দা, তেল এবং রান্নার অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থাকবে৷
advertisement
হরভজন বলেন, 'আমি এখনও জলন্ধরের সঙ্গে খুবই জড়িত৷ আমি মুম্বই এবং জলন্ধরে সময় ভাগ করে থাকি৷ ফলে সেখানকার মানুষ কষ্টে থাকলে আমি সহ্য করতে পারব না৷ ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে, এটুকু আমি করতেই পারি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অভুক্ত নিজের শহরের বাসিন্দারা , ৫ হাজার পরিবারের দায়িত্ব নিলেন হরভজন
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement