advertisement

গোল লাইন সেভের পর হেডে দুরন্ত গোল, যুবভারতীতে ভারতের মান বাঁচালেন আদিল

Last Updated:
ভারত- ১ ( আদিল খান-৮৯' )
বাংলাদেশ- ১ ( সাদ উদ্দিন- ৪২' )
#কলকাতা: যুবভারতীতে বল গড়ানোর আগে দলকে একটাই বার্তা দিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ যে কাতার ম্যাচ এখন অতীত ৷ বিশ্বকাপ এবং এএফসি-র কোয়ালিফাইং পর্বে সামনে সব বড় বড় হার্ডল অপেক্ষা করছে ব্লু টাইগার্সদের জন্য ৷ ঘরের মাঠে মঙ্গলবার তাই ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৮৩ ধাপ পিছনে থাকা বাংলাদেশকে হারাতে মরিয়া ছিল ভারত ৷ কিন্তু ৩ পয়েন্টের বদলে ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল  সুনীলদের ৷
advertisement
advertisement
advertisement
আর একটু হলেই যুবভারতীতে এদিন অঘটনটা ঘটিয়ে ফেলছিলেন জীবন, জামালরা ৷ কাতারের বিরুদ্ধে দোহার মাঠে গোলপোস্টে যে গুরপ্রীত সিং সাঁধু প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, তাঁর ভুলেই এদিন প্রায় ম্যাচ হারতেই বসেছিল ভারত ৷ ভারতীয় গোলরক্ষকের পারফরম্যান্স এদিন হতাশই করেছে দর্শকদের ৷ গুরপ্রীতের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের ৪২ মিনিটেই বাংলাদেশকে গোল করে এগিয়ে দেন সাদ উদ্দিন ৷ এরপর গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ ভারত ৷ উল্টে আরও একটি গোল হজমই করতে বসেছিলেন সুনীলরা ৷ সেখানেও গোলরক্ষক গুরপ্রীতেরই ভুল ৷ কোনওমতে গোললাইন সেভ করেন আদিল খান ৷ এরপর ম্যাচের ৮৯ মিনিটে ব্র্যান্ডনের নেওয়া কর্নার থেকে হেডে দুরন্ত গোল করে ভারতকে সমতায় ফেরান সেই আদিলই ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গোল লাইন সেভের পর হেডে দুরন্ত গোল, যুবভারতীতে ভারতের মান বাঁচালেন আদিল
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement