advertisement

মস্কোয় বিশ্বকাপ ফাইনাল দেখে অভিভূত সৌরভ

Last Updated:

ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল দেখতে লন্ডন থেকে সোজা পৌঁছে গিয়েছিলেন মস্কোয় ৷

#মস্কো: ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যের কাজে এখন ব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু শত ব্যস্ততার মধ্যেও বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ এলে, তা কেই বা ছাড়েন বলুন ৷ মহারাজের ফুটবল প্রীতির কথা কারোরই অজানা নয় ৷ ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল দেখতে তাই লন্ডন থেকে সোজা পৌঁছে গিয়েছিলেন মস্কোয় ৷
খেলোয়াড় জীবনে সুযোগ পেলে প্রায়ই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়তেন ৷ ছোটবেলায় ক্রিকেটের পাশাপাশি চুটিয়ে খেলেছেন ফুটবলও ৷ আইএসএলে এটিকে দলের সঙ্গেও যুক্ত তিনি ৷ ফুটবল থেকে কখনই  দূরে থাকতে পারেন না তিনি ৷  তাই  যতো কাজই থাকুক না কেন, বিশ্বকাপ ফাইনাল মাঠে বসেই দেখতে চেয়েছিলেন সৌরভ ৷ লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচের ধারাবিবরণী দিয়ে লন্ডন থেকে সোজা মস্কোর বিমান ধরলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ৷ মস্কোয় পৌঁছেই তাঁর ট্যুইট, ‘‘ বিশ্বকাপ ফাইনাল দেখতে মস্কোয় এসেছি.... কী অসাধারণ পরিবেশ ৷’’
advertisement
advertisement
37214905_2213024885378514_2059060630836477952_n
ফুটবলের বড় আসরে সৌরভের উপস্থিতি এই প্রথম নয় ৷ এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে , লা লিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও মাঠে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মস্কোয় বিশ্বকাপ ফাইনাল দেখে অভিভূত সৌরভ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement