advertisement

আজ যুবভারতীতে ব্রাজিল-ইংল্যান্ড মহারণ, মাঠে বিশৃঙ্খলা এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?

Last Updated:

আজ যুবভারতীতে ব্রাজিল-ইংল্যান্ড মেগা সেমিফাইনাল ৷

#কলকাতা: আজ যুবভারতীতে ব্রাজিল-ইংল্যান্ড মেগা সেমিফাইনাল ৷ ফাইনালের আগে এই হাইভোল্টেজ ম্যাচ আচমকাই ফিফার কাছ থেকে উপহার পেয়ে গিয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা ৷ সৌজন্যে অবশ্যই তাঁদের প্রিয় দল ব্রাজিল ৷ গুয়াহাটি পৌঁছে মাঠের কন্ডিশন দেখে প্রথম আপত্তি তোলেন ব্রাজিল কোচ এবং টিম ম্যানেজমেন্টই ৷ শেষপর্যন্ত তাঁদের অনুরোধ মেনেও নেয় ফিফা ৷ ম্যাচ রাতারাতি সরিয়ে কলকাতায় নিয়ে আসা হয় ৷
তবে এই ম্যাচের টিকিট কীভাবে পাওয়া যাবে , তা নিয়ে গত দু’দিন ধরেই উত্তাল হয়ে উঠেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা ৷ অনলাইনে প্রায় ৫ লক্ষ মানুষ সোমবার রাত সাড়ে আটটা থেকে টিকিট কাটার জন্য চেষ্টা করলেও সেমিফাইনালের টিকিট জুটেছে মাত্র ৩৫ হাজার জনের ৷ অনেক চেষ্টা করেও টিকিট না পেয়ে কার্যত হতাশ ফুটবলপ্রেমীরা ৷
advertisement
আজ সেমিফাইনালে ব্রাজিল-ইংল্যান্ড মেগা ম্যাচ অফলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত থেকে সরল ফিফা ৷ ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচে শুধুমাত্র অনলাইন টিকিট সকালে মিলনমেলা থেকে পাওয়া যাবে ৷এছাড়া পাঁচ হাজার অফলাইন টিকিট তুলেছে ইস্টবেঙ্গল এবং তিন হাজার অফলাইন টিকিট তুলেছে মোহনবাগান ৷ আজ নিরাপত্তার ঘেরাটোপে যুবভারতী প্রত্যেক ব্লকে থাকবে দুটি করে বডিক্যাম ৷ বিশৃঙ্খলা ঠেকাতে যুবভারতীতে ৪০০ সিসিটিভিও বসানো হয়েছে ৷
advertisement
advertisement
মিলন মেলায় টিকিটের খোঁজে ফুটবলু্রেমীরা ৷ কিন্তু অধিকাংশই টিকিট না পেয়ে হতাশ ৷ মিলন মেলায় টিকিটের খোঁজে ফুটবলু্রেমীরা ৷ কিন্তু অধিকাংশই টিকিট না পেয়ে হতাশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আজ যুবভারতীতে ব্রাজিল-ইংল্যান্ড মহারণ, মাঠে বিশৃঙ্খলা এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement