advertisement

আইএসএলের উদ্বোধনী মঞ্চে এবার ঝড় তুলবেন সলমন-ক্যাটরিনা !

Last Updated:

‘কিক ফর কোচি’র প্রচারে নেমে পড়লেন সলমান-ক্যাটরিনা।

#কোচি: পর্দা ওঠার অনেক আগেই পর্দা উঠে গেল। ‘কিক ফর কোচি’র প্রচারে নেমে পড়লেন সলমান-ক্যাটরিনা। ১৭ নভেম্বর নেহরু স্টেডিয়ামে চারের আইএসএলের গালা উদ্বোধন। সেই উদ্বোধনেই ঝড় তুলবেন ‘টাইগার’ ও ‘আফগান জলেবি’। প্রচারেই প্রতিশ্রুতি, এবার আরও ঝকঝকে হবে ওপেনিং।
advertisement
 অর্জুনের ‘অরেঞ্জ ব্লিড’
অরেঞ্জ ব্লিড। চারের আইএসএলে পুণের ক্যাচলাইন। হৃতিক রোশনের ছায়ায় গত তিন বছরে শুধুই ব্যর্থতা। অর্জুন ভাগ্যে কী এবার চাকা ঘুরবে ? বলিউডের এই কাপুর এবার পুণে সিটি এফসির নতুন সহকারি মালিক। জার্সি উদ্বোধনের পরেই মিশে গেলেন বলজিৎ, আদিল খানদের সঙ্গে। ভুলে যেতে বললেন, শেষ তিন বছরের গ্রাফ। পরামর্শ নতুন করে শুরু করার।
advertisement
ব্রাজিলের রঙে কেরল
ঠিক যেন ভারতের ব্রাজিল। নতুন জার্সিতে ঝকঝকে কেরল। ব্যবধান মাত্র কয়েক মাসের। সেই মাঠ, সেই প্রতিপক্ষ ঘুরে ফিরে আরও একটা আইএসএল। সৌরভের ভাঁড়ার থেকে হিউমকে ছিনিয়ে নিয়েছে সচিনের দল। সন্দীপ-শুভাশিসরা তৈরি প্রথম দিনেই গত ফাইনালের বদলা নিতে।
 নতুন চুলে অবিনাশ
আরে এটা কে ? মাঠে বল পড়ার আগেই চমক শুরু চারের আইএসএলে। ফ্যাশনে বাকিদের থেকে এগিয়ে গেলেন বজবজের অবিনাশ। ছোট্টো রুয়ানের সঙ্গে নীল চুলে খেলায় মাতলেন রুইদাস। মুম্বই ফুটবলারের এই ভিডিও এখন ভাইরাল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইএসএলের উদ্বোধনী মঞ্চে এবার ঝড় তুলবেন সলমন-ক্যাটরিনা !
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement