advertisement

‌লকডাউনে প্রিয় ক্লাবের মালিদের মুখে খাবার তুলে দিচ্ছেন মোহনবাগান সদস্যরা

Last Updated:

গত রবিবার অর্থাৎ ১০ মে ক্লাব সদস্যরা মালিদের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ হ্যান্ড স্যানিটাইজার।

#‌কলকাতা:‌‌ লকডাউনে জেরবার অবস্থা দুঃস্থদের। হাতে কাজ নেই। খাবারও মিলছে না। ময়দানের মালিদের অবস্থাও করুণ। এই পরিস্থিতিতে প্রিয় ক্লাবের মালিদের পাশে দাঁড়ালেন মোহনবাগান সদস্যরা। সবুজ–মেরুনের একাধিক সদস্য এই দুর্দিনে ক্লাবের ৯ জন মালির মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
গত রবিবার অর্থাৎ ১০ মে ক্লাব সদস্যরা মালিদের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ হ্যান্ড স্যানিটাইজার। লকডাউন চালু হওয়ার পর থেকেই সদস্যরা মালিদের পাশে রয়েছেন। আবার আগামী রবিবারও মালিদের জন্য মাছ, ডিম ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে ক্লাব তাঁবুতে হাজির হবেন মোহনবাগান সদস্যরা। গোটা উদ্যোগের পিছনে রয়েছেন হাওড়ার মোহনবাগানপ্রেমী ও সদস্য শমীক দত্তগুপ্ত।
advertisement
তিনি বলছিলেন, ‘‌সারা বছর এই মানুষগুলো আমাদের প্রিয় ক্লাবের সেবা–যত্ন করেন। এই দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমাদের প্রিয় ক্লাবের মালিরা সত্যিই খুব সমস্যায় পড়েছেন। তাই আমরা যতটুকু পেরেছি, সাহায্য করার চেষ্টা করেছি। যতদিন লকডাউন চলবে, এভাবেই আমরা ক্লাবের মালিদের পাশে থাকব। সমস্ত মোহনবাগান সদস্যদের বলব, আপনারাও পাশে থাকুন।’‌
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‌লকডাউনে প্রিয় ক্লাবের মালিদের মুখে খাবার তুলে দিচ্ছেন মোহনবাগান সদস্যরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement