মহা-মহামারি করোনা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ লা লিগা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
স্পেনে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার
#বার্সিলোনা: প্রাথমিক ভাবে স্থির হয়েছিল ৪ এপ্রিল থেকে ফের শুরু হবে স্প্যানিশ লিগের খেলা , কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে কার্যত ছারখার স্পেন ৷ সেখানে চলছে মৃত্যু মিছিল ৷ আর এই পরিস্থিতিতে লা লিগা একেবারে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হল ৷
৬-৮ মার্চ সপ্তাহেও লা লিগার ম্যাচ হয়েছে ৷ তারপরেই দু সপ্তাহের জন্য লা লিগা স্থগিত করে দেওয়া হয়েছিল৷ এপ্রিল মাসের তিন তারিখ ছিল লা লিগা ফের শুরু করার সময়সূচি ৷ কিন্তু বর্তমান মারণ পরিস্থিতিতে বন্ধ সবকিছু ৷ স্প্যানিশ সরকার যতক্ষণ না পর্যন্ত মনে করছে বিপদের পরিস্থিতি সরে গেছে ততক্ষণ অবধি কোনও খেলা আর হবে না স্পেনে ৷ এদিন এমন সিদ্ধান্ত নিয়েছে দুটি বোর্ড ৷
advertisement
সব সংস্থার সহমতিতে স্থির হয়েছে স্পেনে এই মুহূর্তে কোনও পেশাদারও ফুটবল খেলা হবে না ৷ RFEF -র প্রধান লুইস রুবিয়ালেস গত সপ্তাহেও জানিয়েছিলেন খেলা পুরোপুরি বাতিল করে দেওয়ার কোনও সম্ভব নেই ৷
advertisement
নিজেদের বিবৃতিতে তারা জানিয়েছে , RFEF ও লা লিগা নিজেদের জনতার প্রতি সমস্ত শ্রদ্ধা জানাচ্ছে, তাদের প্রতি তাদের বিনম্র শ্রদ্ধা যারা অত্যাবশকীয় পরিষেবা দিচ্ছে ৷ ’
advertisement
যাঁরা এই মারণ রোগে আক্রান্ত হয়ে তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে ৷
স্পেনে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৷ ইউরোপে ইতালির পর এই মুহূর্তে দ্বিতীয় সবচেয়ে খারাপভাবে আক্রান্ত দেশ ৷ দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এই মুহূর্তে ২১৮০ জনের মৃত্যু হয়েছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 23, 2020 11:00 PM IST











