advertisement

রোনাল্ডোদের চমকে দিতে প্রস্তুত ইরান, পর্তুগালের প্রি কোয়ার্টারে ওঠার অঙ্কটা কী ? দেখে নিন

Last Updated:

গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের সামনে এবার ইরান।

#মস্কো: গ্রুপে দু’নম্বরে থাকলেও স্বস্তিতে নেই পর্তুগাল। শেষ ম্যাচে তাদের সামনে ইরান। ড্র করলে নকআউট নিয়ে চিন্তা নেই রোনাল্ডোদের। তবে ইরান জিতে গেলে তারাই যাবে প্রি কোয়ার্টারে। সেক্ষেত্রে পর্তুগিজদের ছুটি হয়ে যেতে পারে।
ইউরো চ্যাম্পিয়ন। ইউরোর মতো বিশ্বকাপে কোনওরকমে এগোচ্ছে পর্তুগাল। প্রথম ম্যাচ রোনাল্ডোর ভরসায় ড্র। দ্বিতীয় ম্যাচে সিআর সেভেনের জাদুতে জয়। গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের সামনে এবার ইরান।
২ ম্যাচ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র ২ নম্বরে রয়েছে পর্তুগাল। ম্যাচ ড্র বা জিতলেই প্রি কোয়ার্টারে যাবে রোনাল্ডোরা। ২০০৬ বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল পর্তুগাল। ২ ম্যাচে ৩ পয়েন্ট ইরানের। জিতলেই তারা পৌঁছে যাবে নক আউটে। আর ছুটি হতে পারে পর্তুগালের। বিশ্বকাপে ইউরোপের দলগুলির বিরুদ্ধে রেকর্ড ভাল নয় ইরানের। সাতটি ম্যাচের মধ্যে ছটিতেই হেরেছে এশিয়ার দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে গেলে ইরানের এটাই সেরা ফল হবে। ইরানের বিরুদ্ধে পর্তুগালের এক পয়েন্ট দরকার শেষ ষোলোয় যেতে। ইরানের কাছে হারলেও প্রি-কোয়ার্টারে যাবেন রোনাল্ডোরা। যদি স্পেন বড় ব্যবধানে হেরে যায়। অন্যদিকে নক আউটে যেতে গেলে ইরানকে জিততেই হবে পর্তুগালের বিরুদ্ধে। যদি স্পেন হেরে যায়, তা হলে এই গ্রুপের শীর্ষে থাকবে ইরানই ৷
advertisement
advertisement
1
কার্লোস কুইরোজের স্ট্র্যাটেজিতে আগের ম্যাচে স্পেনকে প্রায় রুখে দিয়েছিল ইরান। মরক্কোর বিরুদ্ধে একমাত্র গোল ছাড়া সেভাবে দাপট দেখাতে পারেনি পর্তুগাল। গ্রুপ বি-র যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে অনেক থ্রিলার অপেক্ষা করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোদের চমকে দিতে প্রস্তুত ইরান, পর্তুগালের প্রি কোয়ার্টারে ওঠার অঙ্কটা কী ? দেখে নিন
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement