advertisement

বাই বাই বেলজিয়াম, বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

Last Updated:

বাই বাই বেলজিয়াম, বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

ফ্রান্স (১) (উমতিতি) - বেলজিয়াম (০)
#সেন্ট পিটার্সবার্গ : ব্রাজিলকে আটকে দেওয়া বেলজিয়ামের জয়রথ থামিয়ে দিল দিদিয়ের দেশঁ-র ফ্রান্স ৷ দারুণ খেলেও গোল মুখ খুলতে না পারার গ্লানি মাঠে রেখেই বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন শেষ হল হ্যাজার্ড -লুকাকুদের ৷
এদিন লেস ব্লুজদের জয়ের নায়ক স্যামুয়েল উমতিতি ৷ ৫১ মিনিটে -র তাঁর হেডে গোলই ফাইনালের টিকিট জিতেয়ে দিল ৷ অন্যদিকে গোলটি করিয়ে নেপথ্য নায়কের ভূমিকায় রইলেন অ্যান্তেনিও গ্রিজম্যান ৷  এই বলটি যদি বেলজিয়ামের ফেলাইনি ক্লিয়ার করে দিতে পারতেন, তাহলে হয়তো ম্যাচের ফল অন্য কিছু হলেও হতে পারত ৷ কিন্তু স্পট জাম্পে ফেলাইনিকে উমতিতি-র টেক্কা দেওয়াটাই ম্যাচে ফারাক গড়ে দিল ৷
advertisement
advertisement
এদিকে ম্যাচে শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিলেন দু‘দলের ফরোয়ার্ডরাই ৷ তবে ফ্রান্সের লরিস ও বেলজিয়ামের কুর্তোয়া দু‘জনেই দারুণ কিছু সেভ করে প্রথমার্ধের বিরতিতে গোল লাইন ০-০ রাখেন ৷ ১ গোলে পিছিয়ে পরা বেলজিয়াম ক্ষুধার্ত বাঘের মতো আক্রমণে একাধিকবার ঝাঁপলেও গোলের মুখ খুলতে পারেনি ৷ ফলে রবের্তো মার্তিনেজের ছেলেরা ২৫ টি ম্যাচে সর্বপ্রথমবার হারের স্বাদ চাখল ৷
advertisement
এদিকে ২০১৬-  র ইউরো ফাইনালিস্ট ফ্রান্সের সামনে এবার দারুণ সুযোগ বিশ্বকাপে ঘরে তুলে নিয়ে যাওয়ার ৷ অন্যদিকে কোচ দিদিয়ের দেশঁও নজিরের সামনে দাঁড়িয়ে ৷ ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ এবার যদি কোচ হিসেবেও বিশ্বকাপ পান তাহলে মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নজির ছুঁয়ে ফেলবেন প্লেয়ার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাই বাই বেলজিয়াম, বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement