advertisement

হতাশ ইস্টবেঙ্গলের প্রাক্তনরা, গোয়া আসতে তৈরি জনি অ্যাকোস্টা, ফুঁসছেন ডগলাস

Last Updated:

টানা পাঁচ ম্যাচে জয় নেই। চার ম্যাচে হার। এটা কোন ইস্টবেঙ্গল?

#কলকাতা : ব্রাজিল হোক বা কোস্টারিকা। আইএসএলে লাল-হলুদের দুর্দশা ছুঁয়ে গেছে ডগলাস দ‍্য সিলভা থেকে হালফিলের বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে।
গোয়ার মাঠে সাতের আইএসএলে প্রিয় দলের করুণ দশা দেখে স্তব্ধ ডগলাস। আর কোস্টারিকা থেকে বিশ্বকাপার জনি অ্যাকোস্টা বলছেন,"আমি তৈরি আবারও লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নেমে পড়তে। ক্লাব শুধু একবার ডাকুক। এর আগেও তো ডেকেছে। ক্লাবের স্বার্থে কলকাতা উড়ে গিয়ে দলের জন্য উজাড় করে দিয়েছি। আবারও ডাকলে আবারও ছুটে যাব।"
ব্রাজিলের ডগলাস আবার বলছেন,"এই বয়সেও মাঠে নেমে পড়লে এদের থেকে খারাপ খেলব না। লাল-হলুদ জার্সির রং আমাকে এখনও আবেগ তাড়িত করে।"
advertisement
advertisement
Photo-File Photo-File
রবি ফাওলারের ইস্টবেঙ্গলকে দেখে চমকে উঠছেন লাল-হলুদের প্রাক্তনরা। একটা সময়ে লাল-হলুদ জার্সি পড়ে খেলেছেন, তাই ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য ও লাল-হলুদ জার্সির মাহাত্ম্য সম্পর্কে অবহিত।
কোস্টারিকা কিংবা ব্রাজিল থেকে হোয়াটসঅ্যাপ কলে উড়ে আসে প্রশ্ন। "দল টা আরও গুছিয়ে নেওয়া গেল না? একজনও ম‍্যাচ ফিট নয়।" লাল-হলুদ জার্সি পড়ে যে ফুটবলাররা এবার আইএসএলে খেলছেন, তাদের মান নিয়ে প্রশ্ন তোলেন আশিয়ান কাপ জয়ী দলের সদস্য ডগলাস।
advertisement
ঠোঁট-কাটা ব্রাজিলীয় বলেই ফেললেন," ক্লাবকে ৩ জন ফুটবলারের বায়োডাটা পাঠিয়েছিলাম। ক্লাব নিল না। নিলে আজকের এই দিনটা দেখতে হতো না।"
শুধুমাত্র ডগলাস কিংবা কোস্টারিকান জনি নন। সাতের আইএসএলে ইস্টবেঙ্গলের সাফল্য দেখতে বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে রয়েছেন লাল-হলুদ সমর্থকরা।  ইস্টবেঙ্গল মাঠে নামলে তাই  ম্যাচের স্কোরলাইনে চোখ থাকে তাদের। এবার আইএসএলে প্রিয় ক্লাবের কাছে প্রত্যাশা ছিল একটু বেশি। টানা পাঁচ ম্যাচে জয় নেই। চার ম্যাচে হার। এটা কোন ইস্টবেঙ্গল?
advertisement
সাতের আইএসএলে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রবিবার। প্রতিপক্ষ কিবু ভিকানার কেরালাা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গলের মতই কেরালাও পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি। রবিবার কী জয়ের খোঁজ পাবে লাল হলুদ ?নজর এখন সেদিকেই।
PARADIP GHOSH
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হতাশ ইস্টবেঙ্গলের প্রাক্তনরা, গোয়া আসতে তৈরি জনি অ্যাকোস্টা, ফুঁসছেন ডগলাস
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement