advertisement

EURO 2020, Sweden vs Slovakia: ম্যাচের একমাত্র গোল পেনাল্টিতে, স্লোভাকিয়াকে ১-০ গোলে হারাল সুইডেন

Last Updated:

ম্যাচে এদিন পেনাল্টিতে একটিমাত্র গোল সুইডেনের হয়ে করেন এমিল ফর্সবার্গ ৷

Photo Courtesy: Euro 2020/Twitter
Photo Courtesy: Euro 2020/Twitter
সুইডেন: ১ ( এমিল ফর্সবার্গ-৭৭’-পেনাল্টি)
স্লোভাকিয়া: ০
স্টকহোম: টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল স্পেনের বিরুদ্ধে যে লড়াইটা প্রথম ম্যাচেই দেখিয়েছিল জেন অ্যান্ডারসনের দল ৷ তাতে এবারের ইউরো কাপে সুইডেনকে সমীহ না করে উপায় নেই ৷ ওই ম্যাচে গোলশূন্য ড্র করার পর আজ, শুক্রবার স্লোভাকিয়ার বিরুদ্ধে প্রত্যাশামতোই জয় পেল সুইডেন ৷ ম্যাচে এদিন পেনাল্টিতে একটিমাত্র গোল সুইডেনের হয়ে  করেন এমিল ফর্সবার্গ ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে নামেন সুইডিশরা ৷ যদিও গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারছিলেন না তাঁরা ৷ শেষপর্যন্ত গোল এল ম্যাচের ৭৭ মিনিটে ৷
advertisement
advertisement
এদিন ম্যাচের প্রথমার্ধে অবশ্য বিরক্তিকর ফুটবলই দেখা গিয়েছে ৷ যার ফলস্বরূপ প্রথম ৪৫ মিনিটে কোনও গোলই হয়নি ৷ এই ম্যাচ জিতলেই টুর্নামেন্টের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার সুযোগ ছিল স্লোভাকিয়ার সামনে ৷ কারণ পোল্যান্ডকে গত ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল তারা ৷ কিন্তু শেষপর্যন্ত তা হয়নি ৷ ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি সুইডেনের ফর্সবার্গ ৷ ম্যাচও ১-০ গোলে জিতে নেয় জেন অ্যান্ডারসনের দল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020, Sweden vs Slovakia: ম্যাচের একমাত্র গোল পেনাল্টিতে, স্লোভাকিয়াকে ১-০ গোলে হারাল সুইডেন
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement