advertisement

ভুবনেশ্বরে ভারতসেরার লক্ষ্যে লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল, কাঁটা পেরিয়ে সাফল্যের লক্ষ্যে লাল-হলুদ

Last Updated:

শুক্রবার ইস্টবেঙ্গলের সামনে ভুল শুধরে নেওয়ার সুযোগ৷ আই লিগে কাছাকাছি পৌঁছেও তা ছোঁওয়া হয়নি৷ এবার কী তাহলে সুপার কাপ ঘরে আসবে৷ ভুবনেশ্বরে লালহলুদের ফাইনাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু৷

#ভুবনেশ্বর: শুক্রবার ইস্টবেঙ্গলের সামনে ভুল শুধরে নেওয়ার সুযোগ৷ আই লিগে কাছাকাছি পৌঁছেও তা ছোঁওয়া হয়নি৷ এবার কী তাহলে সুপার কাপ ঘরে আসবে৷ ভুবনেশ্বরে লালহলুদের ফাইনাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু৷
কিন্তু বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে ইস্টবেঙ্গল সংসারের অবস্থা বিশেষ ভালো নয়৷ বিভিন্ন দিক থেকে উঠে আসা অসুবিধাগুলিকে কোনওরকমে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে৷
একদিকে দুই কোচের সম্মুখ সমর এখন না থাকলেও টেনশনের চোরাস্রোত রয়েছেই৷ শুধু এটুকুই নয়৷ আদৌ ডুডু খেলবেন কিনা তা নিয়েও জল্পনা চরমে৷ কোচ খালিদ জামিল জানিয়েছেন ডুডু বৃহস্পতিবার অনুশীলন করেছেন৷ তিনি আশা প্রকাশ করেছেন খেলবেনও এই অভিজ্ঞ স্ট্রাইকার৷ তবে তাও সেটা নিয়ে নিঃসন্দেহ হওয়া যাচ্ছে না৷
advertisement
advertisement
এরই মধ্যে উষ্মা বাড়াচ্ছেন এডুয়ার্ডোও৷ তিনি নাকি রীতিমতো ক্ষুব্ধ সমালোচনায়৷ একটা ম্যাচে পারফরম্যান্স না করতে পারলেই কর্তা থেকে সমর্থকদের গেল গেল রব তাঁর আদৌ পোষাচ্ছে না৷
তবে বহু যুদ্ধের সফল স্ট্র্যাটেজিকার সুভাষ ভৌমিক আশাবাদী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ভারত সেরা হওয়ার ক্ষমতা রাখে ইস্টবেঙ্গল৷ সব মিলিয়ে কলকাতার জামাই সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে সুপার কাপের মেগা ফাইনালে নামার আগে বেশ দোলাচলে ইস্টবেঙ্গল৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভুবনেশ্বরে ভারতসেরার লক্ষ্যে লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল, কাঁটা পেরিয়ে সাফল্যের লক্ষ্যে লাল-হলুদ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement