advertisement

বিশ্বকাপে বিদায় পোল্যান্ড, জিতে নক আউটের আশা ভেসে রইল কলম্বিয়ার

Last Updated:

বিশ্বকাপে নিজের প্রথম গোল পেলেন রাদামেল ফ্যালকাও ৷ আর তারই সঙ্গে জমে গেল গ্রুপ এইচের নক আউটের টিকিটের লড়াই ৷

পোল্যান্ড (০) - কলম্বিয়া (৩) (মিনা, ফ্যালকাও , কুয়াদ্রাদো)
#কাজান: বিশ্বকাপে নিজের প্রথম গোল পেলেন রাদামেল  ফ্যালকাও ৷ আর তারই সঙ্গে জমে গেল গ্রুপ এইচের নক আউটের টিকিটের লড়াই ৷
পোল্যান্ডের বিরুদ্ধে রবিবার কলম্বিয়া জেতে ৩-০ গোলে ৷ এর ফলে এবারের বিশ্বকাপে পরের রাউন্ডে পোল্যান্ডের যাওয়ার আশা শেষ হয়ে গেল ৷
advertisement
এদিন ম্যাচের আক্রমণাত্মক খেলছিল নব্বইয়ের দশকে মাঠ কাঁপানো ভালদেরামা, হিগুইতার দেশ ৷ ৪০ মিনিটে মিনা ডেডলক ভাঙেন ৷ প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলে এগিয়ে ৷
advertisement
এদিন পোলিশ তারকা রবার্ট লেওয়ানজস্কি হতাশই করলেন ৷ অন্যদিকে কলম্বিয়ান তারকা জেমস রডরিগেজ, ফ্যালকাওদের রেখেই প্রথম একাদশ সাজিয়েছিল কলম্বিয়া ৷ এদিনের ম্যাচে বিশ্বকাপের প্রথম গোল পেলেন ফ্যালকাও ৷ ৭০ মিনিটে তার গোলেই স্কোরলাইন ২-০ হয়ে যায় ৷ এদিকে ৭৫ মিনিটে আরও একটি গোল করে যান কুয়াদ্রাদো ৷
এদিনের কলম্বিয়ার জয়ের পর গ্রুপ এইচে তাদের পয়েন্ট ৩  ৷ অন্যদিকে জাপান ও সেনেগালের পয়েন্ট ৪ করে ৷ প্রত্যেকেরই আরও একটি করে ম্যাচ বাকি আছে  ৷ ফলে শেষ ১৬-য় কারা ়যাচ্ছে জানতে শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে এই সব দেশের সমর্থকদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে বিদায় পোল্যান্ড, জিতে নক আউটের আশা ভেসে রইল কলম্বিয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement