চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্লান মেসি, উজ্জ্বল নেইমার
Last Updated:
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাথেন্সে অলিম্পিয়াকোসের কাছে গোলশূন্য ম্যাচ শেষ করল বার্সেলোনা।
#লন্ডন: ম্লান মেসি, উজ্জ্বল নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাথেন্সে অলিম্পিয়াকোসের কাছে গোলশূন্য ম্যাচ শেষ করল বার্সেলোনা। ৯০ মিনিট প্রতিপক্ষকে চাপে রেখেও গোল করতে ব্যর্থ কাতালানরা। অন্যদিকে প্যারিসে ঘরের মাঠে অ্যান্ডারলেখটকে ৫-০ গোলে উড়িয়ে দিল প্যারিস সাঁজা।
রোমার চমক, লড়ে জয় ম্যান ইউয়ের
শেষবার খেলা শেষ হয়েছিল ৩-৩ গোলে। আর এবার ৩-০ গোলে ইপিএল চ্যাম্পিয়নদের হারিয়ে দিল রোমা। ১, ৩৬ ও ৬৩ মিনিটের গোলে প্যাক-আপ কন্তের দল। বেনফিকার বিরুদ্ধে লড়ে জিততে হল মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ফল ২-০। সেলটিককে ২-১ গোলে হারাল বায়ার্ন মিউনিখ।
advertisement
ওয়েম্বলিতে চাপে রিয়াল
advertisement
বার্নাবিউ থেকে ওয়েম্বলি। ফের হ্যারি কেন বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াই। শেষ ম্যাচে হুগো লরিসের কাছে আটকে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার টক্কর মাঝমাঠে। লা-লিগায় শেষ ম্যাচ হেরে বেশ চাপে জিদানের দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 02, 2017 3:36 PM IST












