advertisement

প্রিয় বন্ধুকে হারিয়ে এ কী করলেন নেইমার !

Last Updated:

প্রতিভাবান ব্রাজিলিয়ান সংগীতশিল্পীর মৃত্যুতে অনেকেই শোক জানিয়েছেন। কিন্তু নেইমারের শোক জানানোর সঙ্গে মিশে ছিল খুব কাছের বন্ধুকে হারানোর কান্না। কিছুদিন আগেও দুজনের কথা হয়েছিল

কাল ঘুম থেকে উঠেই প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সেই থেকেই মনটা ভারী হয়ে আছে নেইমারের। প্রতিভাবান ব্রাজিলিয়ান সংগীতশিল্পীর মৃত্যুতে অনেকেই শোক জানিয়েছেন। কিন্তু নেইমারের শোক জানানোর সঙ্গে মিশে ছিল খুব কাছের বন্ধুকে হারানোর কান্না। কিছুদিন আগেও দুজনের কথা হয়েছিল। দুই ভুবনের দুই তারকা মিলে পরিকল্পনা করেছিলেন এবারের গ্রীষ্মের ছুটিতে দেখা করবেন। সেই দেখা আর হবে না, শোক জানানোর সময় সে কথা বলতে গিয়ে ভেঙে পড়েছেন নেইমার।
advertisement
কেভিনের মারা যাওয়ার খবর শোনার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আবেগাপ্লুত নেইমার। ম্যাক কেভিনের ছোট একটি ভিডিও ক্লিপ দিয়ে নেইমার সেখানে লিখেছেন, ‘আমি এটা বিশ্বাসই করতে পারছি না। ওঁর বয়স মাত্র ২৩ বছর ছিল। বুঝতে পারছি না কী বলব। বন্ধু, তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ, এর জন্য কৃতজ্ঞ থাকব।’ আগামী গ্রীষ্মের ছুটিতে ম্যাক কেভিনের সঙ্গে দেখা করার কথা জানিয়ে নেইমার লিখেছেন, ‘ছুটির সময় দেখা করার পরিকল্পনা করেছিলাম আমরা। কিন্তু দুঃখ এটাই যে সেটা আর পারছি না আমরা। যদিও আমি নিশ্চিত যে আমরা আলিঙ্গন করব। আমার প্রতি তোমার যে ভালোবাসা ছিল, তার প্রশংসা আমি সব সময়ই করব। বন্ধু, ওপারে চিরশান্তিতে থেকো।’
advertisement
advertisement
ম্যাক কেভিনের মৃত্যু নিয়েও অবশ্য তৈরি হয়েছে ধোঁয়াশা। রিও ডি জেনিরোর একটি হোটেলের পাঁচতলা থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। অনেকে বলছেন এটি আত্মহত্যা। নারীঘটিত ব্যাপার কিনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রিয় বন্ধুকে হারিয়ে এ কী করলেন নেইমার !
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement