advertisement

ঢাকা আবহনীর বিরুদ্ধে হেরে এএফসি-র স্বপ্ন শেষ আইজলের, ব্যর্থতায় মুখ ঢাকলো বেঙ্গালুরুও

Last Updated:

দু‘দিন আগেই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু ৷ তবে এদিন ভারতের মান রাখতে পারল না মালদ্বীপের মাটিতে ৷

#ঢাকা :  দু‘দিন আগেই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু ৷ তবে এদিন ভারতের মান রাখতে পারল না মালদ্বীপের মাটিতে ৷
এএফসি কাপে গ্রুপ ই –তে রেডিয়্যান্ট এফসি-র কাছে ২-০ গোলে হেরে গেল বেঙ্গালুরু এফ সি ৷ এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল মালদ্বীপের দলটি ৷ অন্যদিকে আলবার্তো রোকার ছেলেরা এদিন কেমন যেন নিজেদের স্বপ্নের ফর্মের ধারেকাছেও ছিলেন না ৷ নিজেদের লাইন আপে পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন রোকা ৷ কিন্তু মাত্র পাঁচদিন আগে ঘরোয়া মরশুমের শেষ খেলা খেললেও এদিন নিজের সেরা একাদশই নামিয়েছিলেন তিনি ৷
advertisement
তবে ম্যাচের ৩০ মিনিটে আলি ফাসির প্রথম গোল করে রেডিয়্যান্ট এফ সিকে এগিয়ে দেন ৷ দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান বাড়ান আলি আশফাক ৷ অনেক চেষ্টা করেও এদিন গোলমুখ খুলতে পারেননি সুনীলরা ৷
advertisement
Aizwal FC holds Dhaka Abahani Photo Courtesy:      /Twittter Handle Aizwal FC holds Dhaka Abahani Photo Courtesy: /Twittter Handle
advertisement
এদিকে গতবারের আইলিগ চ্যাম্পিয়ন আইজল এফসি এদিন এএফসি কাপের বাইরে চলে গেল ৷ এদিনের ম্যাচে ঢাকা আবাহণীর বিরুদ্ধে ১-১ ড্র করতে পেরেছিল তারা ৷ কিন্তু এতে গ্রুপে এক পয়েন্ট পায় ভারতের এই দলটি ৷ এদিনের ম্যাচে বাংলাদেশের হেভিওয়েটরা ৩১ মিনিটে একটি পেনাল্টি পায় ৷ কোনও ভুল  করেননি ওনুহা ৷ এদিকে ৬৫ মিনিটে লোনেস্কু আইজলকে সমতায় ফেরালেও লাভ বিশেষ হয়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঢাকা আবহনীর বিরুদ্ধে হেরে এএফসি-র স্বপ্ন শেষ আইজলের, ব্যর্থতায় মুখ ঢাকলো বেঙ্গালুরুও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement