advertisement

দুরন্ত শুরু বেলজিয়ামের, পানামাকে উড়িয়ে দিল হ্যাজার্ড-লুকাকুরা

Last Updated:

বিশ্বকাপের মাঠে দাপট দেখাল বেলজিয়াম ৷ ফুটবলে রেড ডেভিলস ম্যানচেস্টার ইউনাইটেডকেই বলা হয় ৷

বেলজিয়াম (৩) ( মার্তেন্স, লুকাকু, লুকাকু) - পানামা (০) 
#সোচি : বিশ্বকাপের মাঠে দাপট দেখাল বেলজিয়াম ৷ ফুটবলে রেড ডেভিলস ম্যানচেস্টার ইউনাইটেডকেই বলা হয় ৷ কিন্তু বেলজিয়ান দলের ডাকনামও ওই একই ৷ আর বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পানামাকে নিয়ে যেভাবে ছিনিমিনি করল তারা, তাতে তাদের নামের যৌক্তিকতাও বুঝিয়ে দিল ৷
এদিন শুরু থেকেই দারুণ আক্রমণ শানাচ্ছিল তারা ৷ রোমেলু লুকাকু হয়ে উঠছিলেন মারাত্মক ৷ তারওপর তাদের গোলদুর্গের নিচে কুর্তোয়ার সুরক্ষিত হাত ৷ পানামা-র প্রথমার্ধেই নাভিশ্বাস উঠছিল ৷ তবে গোলমুখ খুলতে পারেনি বেলজিয়াম ৷
advertisement
advertisement
৪৭ মিনিটে ডেডলক সিচুয়েশন ভাঙেন মার্তেন্স ৷ বলজিয়াম এগিয়ে যায় ১-০ গোলে ৷ ৬৯ মিনিটে টিম এফোর্টে দুরন্ত গোল ৷ হ্যাজার্ড কাট করে ইনসাইডে ঢুকে বল বাড়িয়ে দেন ডি ব্রুয়েনকে ৷ তিনি পানামা-র ফুটবলারকে বিট করে বলটা কার্ল করিয়ে দেন লুকাকু-র  দিকে ৷ সেখান থেকে দৃপ্ত পায়ে বল গোলে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি তিনি ৷
advertisement
ম্যাচের ৭৫ মিনিটে ফের জুটিতে লুটি হ্যাজার্ডের বাড়ানো বল জালে জড়িয়ে দেন লুকাকু ৷ প্রথম ম্যাচে সব হেভিওয়েট টিমই যেখানে ল্যাজে গোবরে দশা হয়েছে , সেখান থেকে বেলজিয়ামের পারফরম্যান্স অনেকটা বেলজিয়ান চকোলেটের মতোই মসৃণ হয়ে রইল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দুরন্ত শুরু বেলজিয়ামের, পানামাকে উড়িয়ে দিল হ্যাজার্ড-লুকাকুরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement