advertisement

'বিশ্বকাপে আমার শেষ ম্যাচ...' স্বপ্নের কারিগর লিওনেল মেসির কথায় হৃদয়ভঙ্গ অনুরাগীদের

Last Updated:

Fifa World Cup 2022: নিজের দেশের সংবাদমাধ্যমকে মেসি জানিয়েছেন কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করতে পেরে তিনি খুব খুশি

ফাইনাল ম্যাচে খেলে তিনি বিশ্বকাপ অভিযানে ইতি টানতে চান
ফাইনাল ম্যাচে খেলে তিনি বিশ্বকাপ অভিযানে ইতি টানতে চান
রবিবারের ফাইনাল ম্যাচেই তাঁর শেষ বিশ্বকাপ অভিযান, জানালেন লিওনেল মেসি। স্বপ্নের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর পর অনুরাগীদের হৃদয় ভঙ্গ হল এল এম টেন-এর ঘোষণায়। ৮৬-র পর আর্জেন্তিনাকে ফের বিশ্বকাপ উপহার দেওয়ার সম্ভাবনাকে ক্রমশ গাঢ় করে তোলার কারিগর রবিবার ফ্রান্স অথবা মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবেন। নিজের দেশের সংবাদমাধ্যমকে মেসি জানিয়েছেন কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করতে পেরে তিনি খুব খুশি। ফাইনাল ম্যাচে খেলে তিনি বিশ্বকাপ অভিযানে ইতি টানতে চান।
আর্জেন্তিনার অধিনায়কের কথায়, "পরের বিশ্বকাপ আসতে এখনও অনেক দেরি আছে। আমার মনে হয় না তত দিন পর্যন্ত আমি খেলতে পারব। এবং এভাবে বিশ্বকাপ অভিযান শেষ করাই সেরা।" ৩৫ বছর বয়সি মেসির এটা পঞ্চম বিশ্বকাপ। এই পরিসংখ্যানে দিয়েগো মারাদোনা এবং জাভিয়ের মাশ্চেরানোকে ছাপিয়ে গিয়েছেন তিনি। ভেঙেছেন আরও রেকর্ড। কাতারে পঞ্চন গোল দেওয়ার সঙ্গে সঙ্গে তিনিই আর্জেন্তিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা। এর আগে এই খেতাব ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তিনি আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে ১০ টি গোল দিয়েছিলেন। মেসি এখনও পর্যন্ত বিশ্বকাপ অভিযানে নেটে বল জড়িয়েছেন ১১ বার।
advertisement
আরও পড়ুন : ১০ বছর আগে মেসির অটোগ্রাফ নিতেন, আজ একসঙ্গে গোল করছেন! স্বপ্নের নাম জুলিয়ান আলভারেজ
শুধু নিজের রেকর্ডই নয়। আদর্শ টিমম্যান লিওনেল মেসি তুলে ধরেছেন তাঁর দেশের কথাও। বলেছেন, " রেকর্ড ইত্যাদি তো খুবই ভাল। তবে গুরুত্বপূর্ণ হল দলগত অভীষ্ট পূরণ করা। যেটা সবথেকে ভাল।" মেসিরও আরও সংযোজন, " আমরা মাত্র একটি ধাপ দূরে। কঠোর পরিশ্রম করার পর আমরা এখন সর্বস্ব দিয়ে দিতে প্রস্তুত বিশ্বকাপ জয়ের লক্ষ্যে।"
advertisement
advertisement
আরও পড়ুন :  মেসি, আলভারেজ ভামোস, ক্রোয়েশিয়া খামোশ! তিন গোলে জিতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠল আর্জেন্তিনা। মঙ্গলবারের ম্যাচে জয়লাভের পর আর্জেন্তিনার রাজপথে উচ্ছ্বসিত জনতার ঢল নামে। তাঁরা এ বার প্রতিপক্ষের অপেক্ষায়। আর তাঁদের অপেক্ষা মেসির হাতে বিশ্বকাপ দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'বিশ্বকাপে আমার শেষ ম্যাচ...' স্বপ্নের কারিগর লিওনেল মেসির কথায় হৃদয়ভঙ্গ অনুরাগীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement