advertisement

আরব্য রজনীর নতুন অধ্যায়! বাহারিনের পুরুষ দলের দায়িত্বে নারী কোচ ফতিমা

Last Updated:

Fatima Reyadh creates new history by becoming coach of mens basketball in Bahrain. বাহারিনের পুরুষ বাস্কেটবল দলে প্রথম নারী কোচ ! ফতিমা বদলে দিলেন ইতিহাস

মধ্যপ্রাচ্যের মহিলাদের নতুন আইকন বাহারিনের ফতিমা
মধ্যপ্রাচ্যের মহিলাদের নতুন আইকন বাহারিনের ফতিমা
#বাহারিন: আমেরিকা, ইংল্যান্ড অথবা পাশ্চাত্য কোনও দেশে এমন দৃশ্য মোটেই অস্বাভাবিক নয়। কিন্তু তাই বলে মধ্যপ্রাচ্যের দেশে এমন দৃশ্য পুরোটাই অস্বাভাবিক। কিন্তু সত্যি। বাস্কেটবলের ঘরোয়া কোর্টে পুরুষ খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন একজন নারী কোচ, তার ওপর তিনি একজন যুবতী মা। এমন দৃশ্য বাহরাইনের জন্য বেশ অস্বাভাবিক।
আরও পড়ুন - হিজাব বিতর্কে মুখ খোলার ফল! পাসপোর্ট বাজেয়াপ্ত ইরানের তারকা ফুটবলারের
কিন্তু কুসংস্কার কাটিয়ে রাজধানী মানামার আল নাজমা বাস্কেটবল ক্লাবের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ফাতিমা রিয়াদ। তারপরেই এ দৃশ্য দেখা গেছে বাহরাইনে। ৩৩ বছর বয়সী এই কোচ বাস্কেটবলের পাশাপাশি কারাটে জানেন। তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্টও রয়েছে তার।
advertisement
ফাতিমার লক্ষ্য একদিন বাস্কেটবল দলের প্রধান কোচ হওয়া এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ ঘরে তোলা। ফাতিমা জানিয়েছেন, তার বিশ্বাস- তিনি অন্য যে কোনো বাস্কেটবল কোচের মতোই যোগ্য। একজন নারীও যে পুরুষদের বাস্কেটবল দল পরিচালনা করতে পারেন- সেটা তিনি কঠোর পরিশ্রম এবং আত্মনিবেদনের মাধ্যমে প্রমাণ করেছেন।
advertisement
তিনি তার সাত বছর বয়সী মেয়েকে প্রশিক্ষণ দেওয়ার সময় বলেছেন, যখন আমি আমার কর্মজীবন শুরু করি, তখন আজকের মতো খেলাটির এ রকম গ্রহণযোগ্যতা ছিল না। ফাতিমা তার মায়ের কাছ থেকে খেলাধুলার জন্য অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন। তার মা একটি নারী বাস্কেটবল দলকে প্রশিক্ষণ দিতেন।
advertisement
ফাতিমা অল্প বয়সী মেয়েদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। এ নিয়োগের আগে তিনি অল্প বয়সী ছেলেদের একটি দলকে প্রশিক্ষণ দিতেন। এদিকে ফাতিমার দলের অন্যতম খেলোয়াড় হোসেন শাকের দলের নারী কোচের প্রতি তার অটল সমর্থন জানিয়েছেন।
advertisement
তিনি বলেছেন, প্রতিভাবান ফাতিমা বাহরাইনের সফল নারীদের জন্য উদাহরণ। তিনি পুরুষদের দলে কাজ করা নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, এ অঞ্চলের বেশ কয়েকটি দেশ কর্মশক্তি, শিল্প ও খেলাধুলায় নারীদের আরো বেশি যুক্ত করার চেষ্টা করছে।
বাহরাইনের সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটির অর্থনৈতিকভাবে সক্রিয় জনসংখ্যার ৩২ শতাংশ নারী। তারা ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে সিভিল সার্ভিসের ৫৪ শতাংশ পদে কর্মরত ছিলেন। অন্যদিকে সরকারের ২৪ জন মন্ত্রীর মধ্যে চারজন নারী হলেও কারোরই কোনো নির্দিষ্ট দপ্তর নেই।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আরব্য রজনীর নতুন অধ্যায়! বাহারিনের পুরুষ দলের দায়িত্বে নারী কোচ ফতিমা
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement