advertisement

Bula Choudhury : ৪৮ ঘণ্টায় বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনার কিনারা! পুলিশ পেল 'আসল জিনিস', বড় সাফল্য

Last Updated:

Bula Choudhury- পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ।

News18
News18
কলকাতা: পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ১২ জনকে। একাধিক চাঞ্চল‍্যকর তথ‍্য জানতে পেরেছিল পুলিশ। বুলা চৌধুরীর বাড়ির বাথরুম-সহ বাড়ির বিভিন্ন অংশে এখনও দুষ্কৃতিদের পায়ের ছাপ ছিল।
লালবাজার থেকে স্পেশ‍্যালিস্ট এসে পরীক্ষা করেন এই পায়ের ছাপ। সূত্রের খবর, চুরির তদন্তে সাঁতারুর বাড়িতে দুই সদস্যের ফরেন্সিক, দুই সদস্যের সিআইডি টিম ও দুই সদ্যসের ফিঙ্গারপ্রিন্ট টিম এসেছিল। আর এবার ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল পুলিশ।
জানা গিয়েছে, একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই চুরি যাওয়া পদকের হদিশ পায় পুলিশ। আটক ব্যক্তি দোষ স্বীকার করেছে। এদিকে পদক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান বুলা চৌধুরী। উল্লেখ্য, প্রায় দু’মাস ধরে বাড়ি তালা বন্ধ অবস্থায় ছিল। ১৫ অগাস্ট বুলা চৌধুরীর দাদা দুপুরে বাড়িতে আসেন। তারপর তাঁরই প্রথম নজরে আসে চুরির ঘটনা। এছাড়া বাড়ির সিসিটিভিও খারাপ ছিল বলে জানা গিয়েছে। তাই কবে চুরি হয়েছে, সেটা নিয়েও পুলিশ ধন্ধে ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন- খোয়া গেল পদ্মশ্রী পুরস্কার! সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে বড়সড় চুরি
ইতিমধ্যে বুলা চৌধুরী DSP অফিসে পৌঁছে গিয়েছেন। চুরি যাওয়া পদক উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশের তরফে পদক উদ্ধারের খবর তাঁকে দেওয়া হয় বলে জানালেন বুলা চৌধুরী। ফিরে পাওয়া পদক গুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। এরপর বুলা চৌধুরীকে ভেতরে ডেকে নিয়ে সবকিছু দেখানো হবে। পদক ফিরে পাওয়ার খবরে আনন্দে আত্মহারা প্রাক্তন সাঁতারু।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bula Choudhury : ৪৮ ঘণ্টায় বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনার কিনারা! পুলিশ পেল 'আসল জিনিস', বড় সাফল্য
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement