advertisement

Shaheen Afridi : পাকিস্তানের সবাই ম্যাচ উইনার! ছিটকে গিয়ে নতুন বার্তা দিলেন শাহিন আফ্রিদি

Last Updated:

Every player of Pakistan is a match winner says Shaheen Afridi on social media. পাকিস্তানের সবাই ম্যাচ উইনার! ছিটকে গিয়ে নতুন বার্তা দিলেন শাহিন আফ্রিদি

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে দলকে উদ্বুদ্ধ করলেন আফ্রিদি
এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে দলকে উদ্বুদ্ধ করলেন আফ্রিদি
#করাচি: পাকিস্তান দলের তিনি অন্যতম ম্যাচ উইনার, প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস। শাহিন শাহ আফ্রিদি এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন সেই ব্যাটাররা। অনেকে মনে করছেন, দলের পেস আক্রমণের সেরা অস্ত্র না থাকায় পাকিস্তান এবার তেমন সুবিধা করতে পারবে না। তবে শাহিন আফ্রিদির আত্মবিশ্বাস পুরো দল নিয়েই।
বাঁহাতি এই পেসার মনে করেন, পাকিস্তান দলে যে ১১ জন সুযোগ পান, তারা সবাই ম্যাচ উইনার। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার হতাশা গোপন করে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন তিনি। এই পোস্টে দলকে শুভকামনা জানিয়েছেন আফ্রিদি। সেই সঙ্গে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন, তার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।
advertisement
advertisement
advertisement
শাহিন আফ্রিদি তার পোস্টে লিখেছেন, আমাদের দলে যে ১১ জন খেলেন, তারা সবাই ম্যাচ উইনার। আসন্ন এশিয়া কাপে আমাদের দলের জন্য শুভকামনা। সমর্থকদের উদ্দেশ্যে বলব, আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। ইনশাআল্লাহ আমি দ্রুতই ফিরব। তবে আফ্রিদির বদলে এশিয়া কাপে কাকে দলে নেবে পাকিস্তান এই নিয়ে চর্চা চলছে।
advertisement
শোনা যাচ্ছে হাসান আলির নাম। তবে তিনি পাকিস্তান দল থেকে বাদ পড়েছিলেন খারাপ পারফরমেন্সের কারণে। কিন্তু ভারতের বিরুদ্ধে তার ট্র্যাক রেকর্ড ভাল। অনেকে আবার হাসানকে দলে নেওয়ার পক্ষপাতী নন। শাহনাওয়াজ দাহানি এবং নাসিম শাহকে যোগ্য পরিবর্ত হিসেবে দেখতে চান তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shaheen Afridi : পাকিস্তানের সবাই ম্যাচ উইনার! ছিটকে গিয়ে নতুন বার্তা দিলেন শাহিন আফ্রিদি
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement