advertisement

IND vs England : গতির আগুনে রবিবার ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রাখলেন ভয়ানক ইংলিশ পেসার

Last Updated:

Reece Topley willing to produce match winning performance against India on Sunday. গতির আগুনে রবিবার ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রাখলেন ভয়ানক ইংলিশ পেসার

শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে একাই হাফ ডজন আউট করেছিলেন 
টপলে
শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে একাই হাফ ডজন আউট করেছিলেন টপলে
#লন্ডন: চোট সারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন রিস টপলের। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের নায়ক ২৮ বছর বয়সি এই বাঁহাতি পেসার। ২৪ রানে ৬ উইকেট নিয়ে রোহিত-ব্রিগেডের কালঘাম ছুটিয়ে দেন তিনি। তাঁর দৌলতেই তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ফল এখন ১-১। কার্যত ফাইনালের রূপ নিয়েছে রবিবারের ম্যাচ। টপলের স্বপ্নের স্পেল নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
তাতে মাত্রা জুগিয়েছে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের কাহিনী। আসলে টপলের জীবনের মূল্যবান চারটি বছর নষ্ট হয়েছে গুরুতর চোটের কারণে। পিঠে চার জায়গায় ধরা পড়েছিল স্ট্রেস ফ্র্যাকচার। কার্যত শুরুতেই শেষ হতে বসেছিল তাঁর ক্রিকেট কেরিয়ার। যে কারণে ২০১৫ সালে আন্তর্জাতিক আসরে অভিষেক হওয়ার পর মাত্র ১৭টি ম্যাচ খেলতে পারেন তিনি।
advertisement
advertisement
তবে হাল না ছেড়ে অদম্য লড়াইয়ে সাফল্যের সরণিতে ফিরলেন দীর্ঘকায় পেসারটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ মিডিয়া। তাদের বক্তব্যের নির্যাস, টপলের চোট এতটাই গুরুতর ছিল যে, এতদিনে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাওয়ার কথা। অসম্ভব মনের জোর আবার তাঁকে মূলস্রোতে ফিরিয়ে এনেছে।
advertisement
বৃহস্পতিবার টপলের স্মরণীয় পারফরম্যান্স দেখার পর অনেক ইংরেজ সমর্থকেরই মুগ্ধ বিস্ময়— এভাবেও ফিরে আসা যায়! আর নিজের কামব্যাক প্রসঙ্গে টপলে বলছেন, ক্রিকেটে আমার প্রত্যাবর্তন সত্যিই রোমাঞ্চকর। ইংল্যান্ডের জার্সিতে সবসময় ভাল খেলার চেষ্টা করি। এতদিন দুর্ভাগ্য আমাকে তাড়া করেছে।
দেশের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা থেকে বঞ্চিত হয়েছি। দিনের পর দিন ঘরে বসে অঝোরে কেঁদেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। এবার মনে হয় সুদিন ফিরল। তবে রবিবার ভারতের বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে মানছেন টপলে।
advertisement
কারণ ওই ম্যাচ নিজেদের সবকিছু উজাড় করে দেবে রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিরা। পাশাপাশি ভারতের বোলিং শক্তি যে সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা এই মুহূর্তে সেটা মেনে নিয়েছেন ইংরেজ পেসার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs England : গতির আগুনে রবিবার ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রাখলেন ভয়ানক ইংলিশ পেসার
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement