advertisement

একদিনে ৫০৬ রান! তাও মাত্র ৭৫ ওভারে! পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের 'ছেলেখেলা'

Last Updated:

England 506 runs: একদিনে এত রান! পাকিস্তানের বোলারদের চোখে সর্ষে ফুল দেখাল ইংরেজরা।

#লাহোর: টেস্ট ক্রিকেটকে নতুন মাত্রা দিল ইংল্যান্ড। পাকিস্তানের মাটিতে পৌঁছেও নিজেদের নতুন টেস্ট খেলার স্টাইলে কোনও পরিবর্তন করেনি তারা। পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচের প্রথম দিনেই সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ল তারা। ১১২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে এই টেস্টে ইংল্যান্ড দিনের শুরু থেকেই পাকিস্তানি বোলারদের মারতে শুরু করে। তার পর সন্ধ্যা পর্যন্ত সেই ধোলাই চলতে থাকে। খারাপ আলোর কারণে প্রথম দিনে মাত্র ৭৫ ওভার খেলা হয়। তাতেও ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ৫০৬ রান করে।
ইংল্যান্ড এখন বিশ্বের প্রথম দল যারা কোনো টেস্ট ম্যাচের প্রথম দিনেই ৫০০ রান ছুঁয়েছে। এর আগে টেস্ট ম্যাচের প্রথম দিনে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম দিনে ৬ উইকেটে ৪৯৪ রান করে তারা।
advertisement
advertisement
আরও পড়ুন- বিয়ের জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন! কে এল রাহুল সাত পাকে বাঁধা পড়ছেন কবে!
ইংল্যান্ড হয়তো আজ নতুন রেকর্ড করতে পারত। কারণ নির্ধারিত ৯০ ওভারের খেলা শেষ হতে ১৫ ওভার বাকি ছিল। ইংলিশ দল এই রেকর্ড ভাঙার থেকে মাত্র ৮২ রান দূরে ছিল। টেস্ট ম্যাচের এক দিনে সর্বোচ্চ রান ৫৮৮। ইংল্যান্ড ১৯৩৬ সালে ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে করেছিল।
advertisement
ইংল্যান্ডের হয়ে এই টেস্ট ম্যাচে মোট চারজন ব্যাটার সেঞ্চুরি করেছেন। জ্যাক ক্রাউলি (১২২), বেন ডাকেট (১০৭), অলি পোপ (১০৮) ছাড়াও হ্যারি ব্রুকস (১০১*) করেন।
আরও পড়ুন- সুনীল শেট্টির মেয়ের সঙ্গে বিয়ে! কে এল রাহুলের 'এক্স' কে ছিলেন জেনে নিন
এই টেস্টে ইংল্যান্ড সারা দিন ওভারে ৭ রান রেট রেখে খেলতে থাকে। দিন শেষ হওয়া পর্যন্ত রান রেট ৬.৭৫ ছিল। ইংল্যান্ড ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে। তিনটি টেস্ট ম্যাচ খেলবে তারা। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই তারা রেকর্ড করে ফেলল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একদিনে ৫০৬ রান! তাও মাত্র ৭৫ ওভারে! পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের 'ছেলেখেলা'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement