East Medinipur News: কোলাঘাটের ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে যুক্ত হল আধুনিক সুযোগ-সুবিধা, খুশি সকলে
- Reported by:Saikat Shee
- Published by:Madhab Das
Last Updated:
East Medinipur News: কোলাঘাটের একমাত্র খেলার মাঠের দীর্ঘদিনের অভাব অবশেষে পূরণ হল। কোলাঘাট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এই মাঠে নবনির্মিত ড্রেসিংরুম ও শৌচালয়ের সুবিধা পাওয়ায় খুশির হাওয়া এলাকায়। উন্নত মানের এই মাঠ এখন স্থানীয় প্রতিভাদের বিকাশে আরও সহায়ক হয়ে উঠবে।
কোলাঘাট, সৈকত শী: গ্রাম্য এলাকায় খেলাধুলার প্রতিভা বিকাশে দারুণ উদ্যোগ কোলাঘাটে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর উন্নত ধরনের মাঠ পেল কোলাঘাট। অবশেষে ঘুচল দীর্ঘদিনের অভাব। কোলাঘাট কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অধীনস্থ একমাত্র খেলার মাঠটিতে গড়ে উঠল স্থায়ী ড্রেসিংরুম ও শৌচালয়। আধুনিক এই পরিকাঠামোর অভাবে এতদিন রীতিমতো সমস্যায় পড়তে হত স্থানীয় খেলোয়াড় থেকে শুরু করে ভিন জেলা থেকে আসা দলগুলিকে।
পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের আর্থিক সহায়তায় নির্মিত এই নতুন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই এলাকার ছেলেমেয়েরা ফুটবলে দেশের নিজেদের প্রতিভা তুলে ধরছে। তার জলজ্যান্ত উদাহরণ হল ঠান্ডামনি বাস্কে। প্রতিকূল পরিস্থিতি থেকে নিজের ফুটবল প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। কোলাঘাটে একটি মাত্র মাঠ রয়েছে তা হল কোলা ইউনিয়ন হাইস্কুলের মাঠ। এখান থেকে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে বহু ফুটবলার রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের পরিচিতি তৈরি করেছেন। অথচ পরিকাঠামোর অভাবে অনুশীলনের পর পোশাক পরিবর্তন বা শৌচাগারের সমস্যায় জেরবার হতে হত তাঁদের।
advertisement
advertisement
দীর্ঘদিনের অভাব মেটায় ফুটবল প্রশিক্ষক শুক্লা দে বলেন, “সঠিক পরিকাঠামো ছাড়া খেলোয়াড়দের পূর্ণ বিকাশ সম্ভব নয়। এই ড্রেসিংরুম এবং শৌচালয় নির্মিত হওয়ায় যারা নিয়মিত এখানে ঘাম ঝরিয়ে অনুশীলন করেন, তাঁদের অনেক সুবিধা হল। এটি কোলাঘাটের ফুটবলের মানোন্নয়নে বিশেষ সহায়ক হবে।” রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জানান, “রাজ্য সরকার খেলার মানোন্নয়নে ও প্রতিভা অন্বেষণে সবসময় বদ্ধপরিকর। কোলাঘাটের এই মাঠ থেকে যাতে আগামীতে আরও বেশি করে বিভিন্ন পর্যায়ের ফুটবলার উঠে আসতে পারে, সেই লক্ষ্যেই পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই নতুন সূচনার মধ্য দিয়ে কোলাঘাটের ফুটবল চর্চা এক অনন্য মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কলাঘাটবাসীরা মনে করছেন এই অত্যাধুনিক সুবিধা যুক্ত খেলার মাঠটি আগামী দিনে আরও অনেক প্রতিভাধর খেলোয়াড় গড়ে তুলতে সাহায্য করবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 04, 2026 5:12 PM IST









