advertisement

ইস্টবেঙ্গলের শতবার্ষিকীর গেট ভাঙলেন মোহনবাগান সমর্থকরা

Last Updated:

ডুরান্ডে ম্যাচ জয়ের পরই অস্থায়ী শতবার্ষিকী গেটে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়দানে ৷ নিন্দায় ক্রীড়ামহল ৷

#কলকাতা: ফের ময়দানে হিংসার অভিযোগ ৷ ভাঙল ইস্টবেঙ্গলের ১০০ বছর উপলক্ষে তৈরি গেট ৷ ইস্টবেঙ্গলের শতবার্ষিকী গেট ভাঙার অভিযোগ উঠল একদল উন্মত্ত মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে ৷ ডুরান্ডে ম্যাচ জয়ের পরই অস্থায়ী শতবার্ষিকী গেটে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়দানে ৷ নিন্দায় ক্রীড়ামহল ৷
ক্লাব প্রীতির নামে কলঙ্ক। বটতলা সাক্ষী থাকল একরাশ লজ্জার। ইডেনের বিপরীতে ইস্টবেঙ্গলের শতবর্ষের তোরণ ভেঙে দিলেন মোহনবাগানের জার্সি পড়া গোটা কয়েক উশৃঙ্খল সমর্থক। এদিন ডুরান্ড কাপের খেলায় এটিকে-এর বিরুদ্ধে ২-১ গোলে জেতে মোহনবাগান ৷ অভিযোগ, খেলা শেষ হওয়ার পর মাঠ ফেরত একদল উন্মত্ত বাগান সমর্থক ইস্টবেঙ্গল ক্লাবের গেটে অর্থাৎ লেসলি ক্লডিয়াস সরণির মুখে তৈরি হওয়া অস্থায়ী তোরণে ভাঙচুর চালায় ৷ ছিঁড়ে ফেলা হয় ফেক্স ৷ চলে গুন্ডামি ৷ ঘটনার কড়া নিন্দা সর্বত্র ৷ অভিযুক্ত সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে মোহনবাগান ৷ অভিযুক্তদের বিরুদ্ধে লালবাজারে ক্লাবকর্তারা ৷
advertisement
ঘটনার ভিডিও ফুটেজ লালবাজারে পাঠিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের কাছে দুঃখপ্রকাশ করে নিজেদের খরচে নতুন করে তোরণ তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন বাগানের শীর্ষকর্তা সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইস্টবেঙ্গলের শতবার্ষিকীর গেট ভাঙলেন মোহনবাগান সমর্থকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement