advertisement

Howrah News: আন্তর্জাতিক যোগা মঞ্চে সাফল্য! দীপান্বিতা ও ভাস্করের হাত ধরে গ্রামের জয়

Last Updated:

Howrah News: বিশ্ব মঞ্চে অভাবী পরিবারের প্রতিভা তুলে ধরতে এগিয়ে এসেছিল গ্রামের মানুষ, দীপান্বিতা ভাস্করের হাত জোড়াস সাফল্য, গ্রাম জুড়ে খুশির জোয়ার।

+
দীপান্বিতা

দীপান্বিতা ও ভাস্কর

হাওড়া, রাকেশ মাইতি: গ্রামের মানুষের হাত ধরেই এবার দেশের নাম উজ্জ্বল করল দুই দিনমজুর পরিবারের ছেলে-মেয়ে! পাশাপাশি দু’টি জমজ গ্রাম জয়নগর ও সন্ধিপুর। জেলার প্রত্যন্ত এই গ্রাম থেকেই মালয়েশিয়া পৌঁছান ভাস্কর ও দীপান্বিতা। দু’টি অভাবী পরিবারে প্রতিভাবান সন্তান। বিশ্বমঞ্চে তাদের সেই প্রতিভা তুলে ধরতে এগিয়ে আসেন গ্রামের মানুষ। বিশ্বমঞ্চের এই লড়াইয়ে নেপথ্যে গোটা গ্রাম। এ যেন কোনও সিনেমার গল্প। প্রত্যন্ত গ্রাম থেকেই দীপান্বিতা ও ভাস্করের হাত ধরে স্বর্ণপদক জয়।
এটাই এলাকায় প্রথম যোগায় আন্তর্জাতিক স্তরে সাফল্য। গ্রাম জুড়ে এখন খুশির জোয়ার। অর্থনৈতিক পিছিয়ে পড়া দুই পরিবারের ছেলে-মেয়েকে মালয়েশিয়া পাঠাতে এগিয়ে এসেছিলেন গ্রামের অসংখ্য মানুষ। সাফল্য আসতেই খুশির জোয়ার গ্রাম জুড়ে। সমস্ত প্রতিবন্ধকতার বেড়াজাল ভেঙে ভাস্কর ও দীপান্বিতার এই সাফল্য। এই সাফল্য যেমন দীপান্বিতা এবং ভাস্করের প্রতিষ্ঠিত হবার পথ দেখাবে। একই ভাবে এতে অনুপ্রাণিত হবে গ্রামের নতুন প্রজন্ম। পদক জয় করে দীপান্বিতা এবং ভাস্কর গ্রামে ফিরতেই আনন্দ উৎসবে মেতেছে তাদের পরিবার আত্মীয়-স্বজন ও গ্রামের মানুষ।
advertisement
advertisement
১৮ টি দেশের মধ্যে ট্র্যাডিশনাল, আর্টিস্টিক এবং রিদমিক তিনটি বিভাগেই সাফল্য পায় ভাস্কর ও দীপান্বিতা। এছাড়াও চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ানে শীর্ষস্থান দখল করে ভাস্কর। প্রশিক্ষক টুসি ধারা জানান, এই সফলতার পথ মোটেও সহজ ছিল না। কিন্তু কঠিন দাঁতের দাঁত চেপে লড়াই এনে দিয়েছে সাফল্য। পরিবার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া হলেও গ্রামের মানুষ আত্মীয়-স্বজন সকলেই এগিয়ে এসেছেন গ্রামের প্রতিভা তুলে ধরতে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Howrah News: আন্তর্জাতিক যোগা মঞ্চে সাফল্য! দীপান্বিতা ও ভাস্করের হাত ধরে গ্রামের জয়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement