advertisement

উপহার পাওয়া BMW ফিরিয়ে দিলেন দীপা

Last Updated:

প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিকে অসাধারণ পারফর্ম করার পর উপহার পাওয়া BMW ফিরিয়ে দিতে চান দীপা কর্মকার ৷

#আগরতলা: প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিকে অসাধারণ পারফর্ম করার পর উপহার পাওয়া BMW ফিরিয়ে দিতে চান দীপা কর্মকার ৷ যে গাড়ির চাবি নিজে হাতে তুলে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর, সেই বিলাসবহুল গাড়ির চাবি আর নিজের কাছে রাখতে চাইছেন না দীপা ৷
অসাধারণ প্রোদুনোভা ভল্ট দিয়ে সবাইকে চমকে দেওয়া দীপা, এবারও তাঁর এই সিদ্ধান্তে সবাইকে চমকে দিয়েছেন ৷ গাড়ি ফিরিয়ে দেওয়া নিয়ে নিয়ে নিজে কোনও মন্তব্য না করলেও দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন, বিলাসবহুল গাড়িটির রক্ষণাবেক্ষণ দীপার পক্ষে অসুবিধাজনক ৷ তাই তা ফেরাতে চায় ভারতীয় জিমন্যাস্টের এই নতুন নক্ষত্র ৷
দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীর থেকেই জানা যায়, গাড়ি ফিরিয়ে দেওয়া দীপার ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ আগরতলায় BMW-এর মতো গাড়ি চালানোর জায়গা নেই ৷ তাছাড়া গোটা রাজ্যে এই গাড়ির কোনও সার্ভিস সেন্টারও নেই ৷ তাই গাড়িটির রক্ষণাবেক্ষণে আর বাড়তি টাকা খরচ করা দীপার পক্ষে সম্ভব নয় ৷
advertisement
advertisement
একইসঙ্গে দীপা নিজে এখন গাড়ির চিন্তা ছেড়ে তাঁর আগত ইভেন্টগুলির প্রস্তুতিতে সম্পূর্ণ মনোনিবেশ করতে চায় ৷ আগামী মাসেই জার্মানিতে রয়েছে চ্যালেঞ্জার্স কাপ ৷
ইতিমধ্যেই হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছেন দীপার পরিবার ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীপার প্রস্তাব মেনে গাড়িটি ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন ৷
গত ২৮ অগাস্ট রিও অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক, পিভি সিন্ধু ও তাঁর কোচ গোপীচাঁদের সঙ্গে অলিম্পিকে অসাধারণ প্রদর্শনের জন্য ত্রিপুরার মেয়ে দীপা কর্মকারকেও বিএমডব্লু উপহার দিয়ে সম্মান জানান হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চামুন্ডেশ্বরনাথ ৷ গাড়ির চাবি কৃতীদের হাতে তুলে দেন স্বয়ং সচিন তেন্ডুলকর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
উপহার পাওয়া BMW ফিরিয়ে দিলেন দীপা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement