মোহনবাগানের জার্সিতে ক্রমশ আরও ভাল খেলবে দিমিত্রি, আশাবাদী কোচ ফেরান্ডো
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Dimitri Petratos confident of putting on improved performance for ATK Mohun Bagan in ISL. আইএসএল চ্যাম্পিয়ন হওয়াটাই স্বপ্ন, মোহনবাগান সমর্থকদের আশ্বস্ত করলেন দিমিত্রি
#কলকাতা: দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে একটু একটু করে উন্নতি করেছেন মোহনবাগানের অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেত্রাতস। প্রথমদিকে মানিয়ে নিতে একটু অসুবিধে হচ্ছিল। কিন্তু শেষ দুটো ম্যাচে দিমিত্রি প্রমাণ করেছেন এই দলের আক্রমণ ভাগে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তিনি। আগামী রবিবার আইএসএলের ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ এফসি গোয়া।
আরও পড়ুন - পছন্দের ওয়াইন এবং পর্ক নিষিদ্ধ কাতারে! প্রবল সমস্যায় স্পেন ফুটবল দল
সেই ম্যাচের ছ’দিন আগে পুরোদমে প্রস্তুতি শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার নিজেদের মাঠে প্রায় পৌনে দু’ঘণ্টা কড়া প্র্যাকটিস করেন দিমিত্রি-শুভাশিস বসুরা। এদিন কোচ হুয়ান ফেরান্দোকে প্রশ্ন করা হয়, এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটি আপনার কাছে স্পেশাল? মুচকি হেসে স্প্যানিশ কোচ বলেন, হয়তো তাই। এফসি গোয়ার কোচ হিসেবে অনেক স্মৃতি এখনও সতেজ।
advertisement
With the FIFA World Cup just around the corner, we asked our players who will win and why! Watch now!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/TDVDhPeVm8
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 16, 2022
advertisement
advertisement
শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরেছে এফসি গোয়া। ওই ম্যাচে খেলেননি গোয়ার দুই ডিফেন্ডার মার্ক ভ্যালেন্তে, মোহম্মদ ফারেস। দু’জনেরই চোট। ফিট নন গ্লেন মার্টিন্সও। এই তিনজনই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা জানা যাবে বৃহস্পতিবার। দিমিত্রি নিজেও মনে করেন যত সময় যাবে, ততই ধারালো হয়ে উঠবেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 17, 2022 9:57 PM IST











