advertisement

ফের কলকাতায় আসছেন মারাদোনা

Last Updated:

বছর শেষের মুখে কলকাতাবাসীর জন্য ক্রিসমাস গিফট। ডিসেম্বরে ভারতে আসছেন দিয়েগো মারাদোনা।

#কলকাতা: বছর শেষের মুখে কলকাতাবাসীর জন্য ক্রিসমাস গিফট। ডিসেম্বরে ভারতে আসছেন দিয়েগো মারাদোনা। এর আগে ২০০৮  দুদিনের সফরে কলকাতা এসেছিলেন এই বিশ্বজয়ী আর্জেন্টাইন।
২০০৮ এর পর ফের ২০১৬। আবারও কলকাতায় আসছেন ফুটবলের রাজপুত্র, দিয়েগো মারাদোনা। মিজোরাম ও নাগাল্যান্ডে দুটি অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই-র একটি এনজিও-র হয়ে ডিসেম্বরে ভারতে আসার কথা বিশ্ব ফুটবলের রাজপুত্রের। কিংবদন্তির সফরসূচিতে রয়েছে কলকাতাও। আইজল যাওয়ার পথেই কলকাতায় আসবেন দিয়েগো। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ডিসেম্বরের ১০ থেকে ১২ ভারতে থাকবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন।
advertisement
আইজলে এনজিও-র অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও কলকাতায় দিয়েগোর উপস্থিতিতে ফুটবল ক্লিনিক আয়োজনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
advertisement
এর আগে ২০০৮ এ মহেশতলায় একটি ফুটবল অ্যাকাডেমির ভিত্তি প্রস্তর স্থাপনে কলকাতায় এসেছিলেন দিয়েগো। দু দিনের সফরে যুবভারতী ছাড়াও গিয়েছিলেন মোহনবাগান মাঠে। এবার অবশ্য মারাদোনার কর্মসূচি মূলত উত্তর পূর্ব ভারতেই। কলকাতা তাই এবার ফুটবলের রাজপুত্রকে পাবে অল্প সময়ের জন্যই।
advertisement
রিপোর্ট - পারাদ্বীপ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফের কলকাতায় আসছেন মারাদোনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement