advertisement

IND vs ENG, T20 : মালান, লিভিংস্টনের ব্যাটে নিয়ম রক্ষার ম্যাচে বড় রান ইংল্যান্ডের, চাপে ভারত

Last Updated:

Dawid Malan and Livingstone takes England to big total against India. ডেভিড মালাণ দুর্দান্ত ব্যাট করলেন। প্রায় একার হাতে এগিয়ে নিয়ে গেলেন ইংল্যান্ডের ইনিংস

৪ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট পেলেন উমরান
৪ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট পেলেন উমরান
ইংল্যান্ড - ২১৫/৭
#নটিংহ্যাম: রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে ভারতের কাছে ম্যাচটা ছিল নেহাত নিয়ম রক্ষার। দলে পরিবর্তন হবে আগেই জানিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। আবেশ খান, উমরান মালিক, রবি বিষ্ণই, শ্রেয়স এসেছিলেন দলে। এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। বাটলার এবং রয় ক্রমশ ভয়ংকর হয়ে উঠছিলেন।
আবেশ খানের বলে বোল্ড হন বাটলার (১৮)। এরপর রয় (২৭) ফিরে গেলেন উমরানের বলে। সল্ট (৮) বোল্ড হলেন হর্ষলের বলে। তাও ইংল্যান্ড ১০০ তুলে ফেলল ১০ ওভারে। ডেভিড মালাণ দুর্দান্ত ব্যাট করলেন। প্রায় একার হাতে এগিয়ে নিয়ে গেলেন ইংল্যান্ডের ইনিংস।
advertisement
advertisement
জাদেজা এবং উমরান এদিন প্রচুর রান দিলেন। আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য বুঝতে পারছেন কাশ্মীরের উমরান। অন্যদিকে ছিলেন লিভিংস্টোন। প্রথম দুটি ম্যাচ বড় রান করতে না পারলেও তিনি যে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারেন সকলের জানা। পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই ৪২ বলে সেঞ্চুরি আছে তার।
advertisement
আজকের উইকেট সম্পূর্ণ ব্যাটসম্যানদের পক্ষে ছিল। বল দারুন ভাবে ব্যাটে আসছিল।শেষ পর্যন্ত বিষ্ণই আউট করলেন মালানকে (৭৭)। মারতে গিয়ে উঁচু ক্যাচ দিলেন ঋষভ পন্থকে। একই ওভারে মইন আলিকে ফিরিয়ে দিলেন বিষ্ণই। খাতা না খুলেই ফিরে গেলেন তিনি।
বিরাট কোহলি এতদিন ব্যাটে রান করতে পারছিলেন না। আজ জঘন্য ফিল্ডিং করলেন। বাউন্ডারি গলালেন, লিভিংস্টনের ক্যাচ মিস করলেন। তার ফোকাস ঠিক নেই পরিষ্কার। ব্রুক (১৯) আউট হলেন হর্ষলের বলে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG, T20 : মালান, লিভিংস্টনের ব্যাটে নিয়ম রক্ষার ম্যাচে বড় রান ইংল্যান্ডের, চাপে ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement