advertisement

#CWC2019:INDvsNZ: নাছোড় বৃষ্টি, আজকের ভেস্তে গেল খেলা, বুধবার হবে ম্যাচ

Last Updated:

পরের পর্যবেক্ষণ স্থানীয় সময় রাত ৬টা ১০ এ

ম্যাঞ্চেস্টার: লম্বা সময়ে বৃষ্টি বন্ধ থাকার পর সরল কভার ৷ ম্যাঞ্চেস্টারে -র মাঠে এখন জোর তৎপরতা গ্রাউন্সম্যানদের ৷ প্রায় দু‘ঘন্টার বেশি বন্ধ থাকল খেলা ৷ এদিকে এদিন নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে হারাতে ভারতের বিরুদ্ধে এগোল নিউজিল্যান্ড ৷ সব বোলাররাই নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউয়িদের বিশেষ বাড়তে দিলেন না ৷ লড়লেন শুধু অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর ৷ স্থানীয় সময় ৬ টা ১০ এ ইন্সপেকশন ৷ কিন্তু তার আগেই দুঃসংবাদ ফের বৃষ্টি শুরু ম্যাঞ্চেস্টারে ৷
ম্যাঞ্চেস্টারে দারুণ শুরু ভারতের ৷ এদিন মহম্মদ শামিকে বাদ দিয়েই প্রথম একাদশ গড়েছিলেন বিরাট কোহলি ৷ আবহাওয়া ও পিচের সুবিধা কাজে লাগিয়ে প্রথমেই কিউয়িদের ধাক্কা দেন জসপ্রীত বুমরাহ ৷ ১ রানপ্রথম উইকেট হারায় তারা ৷ গাপ্তিলকে আউট করেন তিনি ৷ এদিকে দ্বিতীয় উইকেট পেলেন রবীন্দ্র জাডেজা ৷ তিনি নেন নিকোলসের উইকেট ৷অধিনায়ক কেন উইলিয়ামসেনর লড়াকু ৬৭ রানের ইনিংসকে থমকে দেন যজুবেন্দ্র চাহাল ৷ চতুর্থ উইকেটটি পকেটে পুড়লেন হার্দিক পান্ডিয়া ৷
advertisement
আজ, মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ড মহারণ ৷ বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই ৷ ট্রফি জিতে দু’দলেরই চাই আর মাত্র দুটি ম্যাচে জয় ৷ গ্রুপ পর্বের মেগা লড়াইয়ের পর অবশেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ৷ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি বিরাটের ভারত ৷ গ্রুপ পর্বে একটি ম্যাচে হার এবং একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া ছাড়া বাকি সব ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত ৷ অন্যদিকে টুর্নামেন্টে শুরুটা দুর্দান্ত করলেও যত সময় গড়িয়েছে ততোই নিউজিল্যান্ডের পারফরম্যান্স হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের ৷ কিন্তু সেমিফাইনালের লড়াই অন্য লড়াই  ৷ আগে কী ঘটেছে, তা এই ‘নক-আউট’ পরিস্থিতিতে আর গুরুত্বপূর্ণ নয় ৷ ভারতের ভরসা রোহিত-বিরাট-রাহুলের ফর্ম ৷ পাশাপাশি বল হাতে আগুন ঝরাচ্ছেন শামি-বুমরাহরা ৷ নিঃসন্দেহে আজকের ম্যাচে তাই ফেভারিট ভারতই ৷ তবে উইলিয়মসনের নিউজিল্যান্ডকে যথেষ্ট সমীহ করছে টিম ইন্ডিয়া ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ভারতীয় দলে এদিন একটাই পরিবর্তন ৷ কুলদীপ যাদবের জায়গায় প্রথম একাদশে ফিরে এসেছেন যুজবেন্দ্র চাহাল ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#CWC2019:INDvsNZ: নাছোড় বৃষ্টি, আজকের ভেস্তে গেল খেলা, বুধবার হবে ম্যাচ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement