advertisement

CSK vs KXIP:ওয়াটসন- ডুপ্লেসিকেই থামাতে ব্যর্থ পঞ্জাব, ১০ উইকেটে জয় পেল চেন্নাই

Last Updated:

রান তাড়া করতে নেমে এ দিন শুরু থেকেই জমাট দেখাচ্ছিল চেন্নাইয়ের দুই ওপেনারকে৷ দু' জনেই অর্ধশতরান পূরণ করেন৷

#দুবাই: স্বস্তি ফিরল চেন্নাই শিবিরে৷ পরের পর হারের ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ে ফিরল মহেন্দ্র সিং ধোনির দল৷ প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের সামনে ১৭৯ রানের টার্গেট রেখেছিল কিংগস ইলেভেন পঞ্জাব৷ কিন্তু দুই ওপেনার শেন ওয়াটসন এবং ফাফ ডুপ্লেসির দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে একপেশে জয় পেল চেন্নাই৷ দুই ওপেনারই অপরাজিত থেকে জয় এনে দিল চেন্নাই৷ ফলে দশ উইকেটে পঞ্জাবকে হারিয়ে কিছুটা হলেও টুর্নামেন্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল সিএসকে৷এই ম্যাচে ২ পয়েন্ট পেয়ে ৬ নম্বরে উঠে এল চেন্নাই৷ ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে তারা৷ অন্যদিকে পয়েন্ট টেবিলে সবার শেষে থেকে গেল পঞ্জাব৷
শেষ পর্যন্ত শেন ওয়াটসন ৫৩ বলে  ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ অন্যদিকে ডুপ্লেসি ৫৩  বলে ৮৭ রানে নট আউট থেকে দলকে জয় এনে দেন৷ ১৪  বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই৷ম্যাচের সেরাও হন শেন ওয়াটসন৷
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে এ দিন শুরু থেকেই জমাট দেখাচ্ছিল চেন্নাইয়ের দুই ওপেনারকে৷ দু' জনেই অর্ধশতরান পূরণ করেন৷ তবে বেশি আক্রমণাত্মক ছিলেন শেন ওয়াটসন৷ এ দিন যেন পুরোন ছন্দ খুঁজে পেলেন তিনি৷ দুই ওপেনারের এই ব্যাটিং মহেন্দ্র সিং ধোনির দলের অনেক চিন্তাই দূর করে দেবে৷ চেন্নাইয়ের দুই ওপেনারের সামনে এ দিন কার্যত অসহায় লেগেছে মহম্মদ শামি, শেল্ডন কোর্টরিলদের৷চেন্নাইয়ের হয়ে এ দিন আইপিএল-এ সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন এই দুই বিদেশি ব্যাটসম্যান৷
advertisement
এর আগে কে এল রাহুল এবং নিকোলাস পুরনের সৌজন্যে চেন্নাইয়ের সামনে লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল পঞ্জাব৷ দুবাইয়ের উইকেটে ১৭৮ একেবারেই খারাপ রান নয় বলেই মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা৷ কিন্তু পঞ্জাবকে হতাশ করলেন তাঁদের বোলাররা৷ অভিজ্ঞ ওয়াটসন এবং ডুপ্লেসির ব্যাটিংয়ের কোনও জবাবই যেন তাঁদের কাছে ছিল না৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs KXIP:ওয়াটসন- ডুপ্লেসিকেই থামাতে ব্যর্থ পঞ্জাব, ১০ উইকেটে জয় পেল চেন্নাই
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement