advertisement

‘হিন্দি মিডিয়াম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইরফান পাঠান !

Last Updated:

এবার নাকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ক্রিকেটার ইরফান পাঠানও !

#বরোদা: শনিবারই ছিল দেশের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যশালী ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ৷ সেখানে কোন অভিনেতারা কী কী অ্যাওয়ার্ড পেয়েছেন, তা মোটামুটি এখন সবারই জানা ৷ কিন্তু একটা বিষয় কারোরই জানা ছিল না ৷ সেটা হল এবার নাকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ক্রিকেটার ইরফান পাঠানও !
Irfan-Hindi Medium
advertisement
হ্যাঁ নিশ্চয় অবাক হচ্ছেন ৷ আসলে দেশের একটি প্রথমসারির ম্যাগাজিন হাউজ সেটা টুইট করার পরেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ তবে সেটা যে একটা ‘মিসটেক’ সেটা বুঝতে খুব বেশি সময় লাগেনি টুইটারাটিদের ৷ আসলে অভিনেতা ইরফান খানকে ট্যাগ করতে গিয়ে টুইটটা ভুলবশত ট্যাগ হয়ে যায় ক্রিকেটার ইরফান পাঠানকে ৷ বিষয়টা ছিল ‘হিন্ডি মিডিয়াম’ ছবির জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবছর পেয়েছেন ইরফান খান ৷ কিন্তু সেটা ভুল করে ট্যাগ করা হয় ইরফান পাঠানকে ৷ টুইটের নিচে মজা করে একটা রিপ্লাইও দিয়েছেন পাঠান ৷ তিনি লেখেন, ‘‘ ধন্যবাদ এবং দুঃখিত যে আমি এই অ্যাওয়ার্ডটা পাইনি ৷ কিন্তু তুমি আমার বাড়িতে অ্যাওয়ার্ডটা পাঠিয়ে দিতেই পার ৷ ’’ ইরফানের এই পোস্ট দেখেও হাসির রোল ওঠে টুইটার জুড়ে ৷ তাঁর ফলোয়াররা কী কী মজার টুইট করলেন দেখে নিন ৷
advertisement
Capture
Capture2
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘হিন্দি মিডিয়াম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইরফান পাঠান !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement