advertisement

বিষাক্ত ইশান্ত শর্মা, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়েস্টইন্ডিজের স্কোর ১৮৯/৮

Last Updated:

ভারত প্রথম ইনিংসে পড়েছিল বিপাকে, বাঁচিয়েছিলেন রাহানে-জাডেজা, ব্যাট করতে নেমে কেউ হাল ধরতে পারল না ক্যারিবিয়ান ব্রিগেডের

#অ্যান্টিগায়: অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে ২৯৭ রানে অল আউট ভারত ৷ ৯৬.৪ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ভারত করেছে ২৯৭ রান ৷ এদিকে ভারতের প্রথম ইনিংসের রানের থেকে এখনও ১০৮ রান পিছিয়ে ওয়েস্টইন্ডিজ তারমধ্যেই খুইয়েছে ৮ উইকেট ৷ সৌজন্যে ইশান্ত শর্মা ৷ এই নিয়ে কেরিয়ারে ৯ বারের জন্য পাঁচ উইকেট নিলেন তিনি ৷ ১৩ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি ৷ তাঁর বিষাক্ত ছোবলই কার্যত ক্যারিবায়নাদের কোনও প্রতিরোধ গড়তে দেয়নি ৷
এদিকে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত অজিঙ্ক রাহানের ৮১ ও রবীন্দ্র জাডেজার ৫৮ রানের সুবাদে ২৯৭ করে ৷ ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ওয়েস্টইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসের শুরু থেকে ৷ ইশান্ত শর্মাকে বল হাতে সঙ্গত করেন বুমরাহ, শামি, জাডেজা৷ এরা তিনজনেই একটি করে উইকেট পেয়েছেন ৷ এদিন ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান চেসের ৪৮  ৷
advertisement
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিষাক্ত ইশান্ত শর্মা, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়েস্টইন্ডিজের স্কোর ১৮৯/৮
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement