advertisement

IPL 2020: প্রকাশিত হল আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি, দেখে নিন কবে মাঠে নামছে কোন দল

Last Updated:

29 মার্চ উদ্বোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ও রানার্স চেন্নাই।

#কলকাতা: আইপিএলের সূচি প্রকাশ। ২০২০ আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বোর্ড। ২৯ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়া, চেন্নাই সুপার কিংস। ৩১ মার্চ বেঙ্গালুরুতে বিরাটদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে কেকেআর।
রবিবার উদ্বোধনী ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ঘরের মাঠে খেলবে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে। সোমবার অর্থাৎ ৩০ মার্চ দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে নামবে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। ৩১ মার্চ তৃতীয় ম্যাচে আরসিবির সামনে নাইটরা। ১ এপ্রিল আইপিএল অভিযান শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ২ এপ্রিল চেন্নাই-এর বিরুদ্ধে চেন্নাইতে আইপিএল অভিযান শুরু করছে রাজস্থান।
advertisement
৩ এপ্রিল ইডেনে নামছে কেকেআর। ঘরের মাঠে নাইটদের প্রতিপক্ষ দিল্লি। গ্রুপ পর্যায়ে মোট ৫৬টি ম্যাচের সময়সূচী ও ভেন্যু ঘোষণা করল বোর্ড।
advertisement
একনজরে কেকেআরের ম্যাচ
৩১ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি বনাম কেকেআর। ৩ এপ্রিল ইডেনে কেকেআর বনাম দিল্লি। ৬ এপ্রিল ইডেনে কেকেআর বনাম চেন্নাই। ৯ এপ্রিল জয়পুর/ গুয়াহাটিতে রাজস্থান বনাম কেকেআর। ১৬ এপ্রিল হায়দরাবাদে সানরাইজার্স বনাম কেকেআর। ১৯ এপ্রিল দিল্লিতে দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর। ২৩ এপ্রিল ইডেনে কেকেআর বনাম কিংস ইলেভেন পঞ্জাব। ২৬ এপ্রিল মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাব বনাম কেকেআর। ২৮ এপ্রিল মুম্বইতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কেকেআর। ২ মে ইডেনে কেকেআর বনাম রাজস্থান। ৭ মে চেন্নাইতে চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর। ১০ মে ইডেনে কেকেআর বনাম আরসিবি। ১৫ মে ইডেনে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ। ৬ ই এপ্রিল ইডেনে দীর্ঘদিন পর ধোনিকে দেখতে পাবেন দর্শকরা।
advertisement
প্লে অফ ম্যাচের সুচি এখনও ঘোষণা করে নি বোর্ড, তবে ফাইনাল ম্যাচ হবে ২৪ মে মুম্বইতে।
EERON ROY BURMAN
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2020: প্রকাশিত হল আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি, দেখে নিন কবে মাঠে নামছে কোন দল
Next Article
advertisement
Muhammad Yunus: দায়িত্ব শেষ! সরে দাঁড়ালেন মুহাম্মদ ইউনূস, তারেক রহমানের শপথের আগেই পদত্যাগ
দায়িত্ব শেষ! সরে দাঁড়ালেন মুহাম্মদ ইউনূস, তারেক রহমানের শপথের আগেই পদত্যাগ
  • পদত্যাগ করলেন মুহাম্মদ ইউনূস

  • গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষার আহ্বান জানান তিনি

  • মঙ্গলবার তারেক রহমানের শপথ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement