advertisement

ইরফান পাঠানকে হাফিজ সইদ বললেন নেটিজেন, উত্তরে যা বললেন বলি অভিনেত্রী

Last Updated:

ভারতীয় তারকা ক্রিকেটারকে নক্কারজনক আক্রমণ নেটিজেনের

#মুম্বই: নিজের মারণ বোলিংয়ে তাবড় ক্রিকেটারদের ঘায়েল করেছেন ৷ কিন্তু সাধারণ মানুষরা তাঁকে হঠাৎ করে যেভাবে আক্রমণ করেছেন তাতে অত্যন্ত হতাশ তিনি ৷ আর সোশ্যাল হ্যান্ডেলে নিজের নিরাশা ঢেকেও রাখেননি ভারতীয় দলের প্রাক্তন এই অলরাউন্ডার ৷ ইরফান পাঠান সম্পর্কে নেটিজেন লেখেন, ‘মনে হচ্ছে ইরফান পাঠান আতঙ্কবাদী হাফিজ সইদ হয়ে উঠতে চান ৷ ’ এ ভাবে তাঁর ওপর এরকম নক্কারজনক আক্রমণাত্মক কমেন্টের স্ক্রিনশট শেয়ার করেন প্রাক্তন এই ভারতীয় এই তারকা ৷ তিনি এই স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন , ‘কিছু লোকের মানসিকতা এতটাই খারাপ, এ আমরা কোথায় পৌঁছেছি ৷ লজ্জাজনক এবং নোংরা ৷ ’
এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া দিয়েছেন বলি অভিনেত্রী রিচা চাড্ডা ৷ তিনি জানিয়েছেন ইরফানকে এভাবে ব্যক্তিগত আক্রমণ যেখান থেকে করা হয়েছে সেটা একটা ফেক অ্যাকাউন্ট ৷ এর উত্তরে ইরফান পাঠান আবার জানিয়েছেন কিন্তু ফেক হলেও কেউ তো এই অ্যাকাউন্ট ম্যানেজ করেন৷
advertisement
advertisement
দিন কয়েক আগে ইরফান পাঠান জানিয়েছিলেন তাঁর কেরিয়ার শেষ করার জন্য শুধুমাত্র গ্রেগ চ্যাপেলকেই দায়ী করা ঠিক হবে না ৷ একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যেখানে গ্রেগ ও ইরফানের কেরিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে হঠাৎ করেই একটি প্রোফাইল থেকে আক্রমণ করা হয়৷ বলা হয় ইরফান পরের হাফিজ সইদ হতে চান ৷
advertisement
ইরফানং পাঠান জামিয়া ইস্যুতেও নিজের মন্তব্য করেন ৷ তিনি জানিয়েছিলেন জামিয়া বিশ্ববিদ্যালয়ে কোনও একটি ধর্মের ছেলে-মেয়েরাই পড়াশুনো করেন না৷ তিনি জানিয়েছেন জামিয়ার জন্য তিনি সব ধর্মের পড়ুয়াদের সঙ্গেই কথা বলেছিলেন ৷ ইরফান এই ট্যুইটি করে মানুষের মধ্যে চেতনা জাগানোর চেষ্টা করেছিলেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইরফান পাঠানকে হাফিজ সইদ বললেন নেটিজেন, উত্তরে যা বললেন বলি অভিনেত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement