advertisement

সৌরভের জায়গায় প্রেসিডেন্ট হচ্ছেন অভিষেক ডালমিয়া ! সচিব পদে বসতে চলেছেন মহারাজের দাদা?

Last Updated:

প্রেসিডেন্ট পদে অভিষেক ডালমিয়া দাঁড়ালে আর কেউ লড়বেন না।

EERON ROY BARMAN
#কলকাতা: সব ঠিকঠাক থাকলে চলতি মাসে নয়া প্রেসিডেন্ট পেতে চলেছে সিএবি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সিএবিতে প্রেসিডেন্ট হতে চলেছেন অভিষেক ডালমিয়া। সচিব পদ থেকে ইস্তফা দিয়ে প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন জগমোহন ডালমিয়ার পুত্র। ২২শে জানুয়ারির মধ্যে স্পেশাল জেনারেল মিটিং করতে চাইছেন সিএবি কর্তারা। সূত্রের খবর, প্রেসিডেন্ট পদে অভিষেক ডালমিয়া দাঁড়ালে আর কেউ লড়বেন না। ফলে কোনও নির্বাচন ছাড়াই নয়া প্রেসিডেন্ট পাবে সিএবি। সৌরভ গঙ্গোপাধ্যায়ও অভিষেকে প্রেসিডেন্ট পদে চান বলে খবর।
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে পদে বসার পর সিএবির প্রেসিডেন্ট পদ ছাড়তে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মহারাজের ছেড়ে যাওয়া আসনে বসবেন অভিষেক। অভিষেক ডালমিয়া প্রেসিডেন্ট হলে নতুন সচিবও খুঁজতে হবে সিএবি কর্তাদের। সিএবি সূত্রে খবর, সচিব পদে দাঁড়ানো এক প্রকার নিশ্চিত সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের। ইতিমধ্যেই তিনি প্রাক্তন ক্রিকেটার হিসেবে এপেক্স কাউন্সিলের রয়েছেন। তবে সচিব পদে স্নেহাশীষ দাঁড়ালে নির্বাচন যে হবে না, তা এখনও ১০০% নিশ্চিত নয়। দীর্ঘদিন ধরে সিএবিতে যুক্ত প্রবীর চক্রবর্তী সচিব পদে দাঁড়াতে পারেন। উয়াড়ি ক্লাবের কর্তা প্রবীর চক্রবর্তী সচিব পদে দাঁড়ালে সে ক্ষেত্রে নির্বাচবে। তবে সিএবিতে গুঞ্জন কোনও নির্বাচন চাইছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রবীর চক্রবর্তীকে বোঝানোর পালা চলছে বলে খবর। সৌরভ ঘনিষ্ঠ এক কর্তা প্রবীরবাবুকে বোঝানোর কাজ করছেন। প্রবীর চক্রবর্তী রাজি হলেই কোনও নির্বাচন ছাড়াই সিএবিতে নয়া কমিটি তৈরি হবে। ইতিমধ্যেই স্পেশাল জেনারেল মিটিং এর দিনক্ষণ নিয়ে দফায় দফায় বৈঠক করছেন কর্তারা। ২০ জানুয়ারি বৈঠক হতে পারে জানান এক কর্তা। তবে শুক্রবার রাত পর্যন্ত স্পেশাল জেনারেল মিটিং এর দিন চূড়ান্ত নয়। আসলে কত দিনের নোটিশে বৈঠক করতে হবে সেই নিয়ে দ্বিধায় কর্তারা। খতিয়ে দেখা হচ্ছে পুরনো বৈঠকের নথি।
advertisement
advertisement
বৈঠকের জন্য ইতিমধ্যেই যুগ্ম-সচিব দেবব্রত দাস বাতিল করেছেন নিউজিল্যান্ড সফর। ভারতীয় এ দলের ম্যানেজার হয়ে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল দেবব্রত বাবুর। গোলাপি বলে ঐতিহাসিক টেস্টের আগে ঠিক হয় ম্যাচ মিটলে নয়া প্রেসিডেন্ট নির্বাচন হবে। কিন্তু বিভিন্ন কারণে সেটা পিছিয়ে যায়। নিয়ম অনুযায়ী সিএবি কোনও পদে ইস্তফা দেওয়ার দুই মাসের মধ্যে নয় প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। সেই কারণেই জানুয়ারির মধ্যে নয়া প্রেসিডেন্ট ঠিক করে নিতে চাইছেন সিএবি কর্তারা। প্রথমে খবর রটে প্রেসিডেন্ট পদে স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় লড়তে চান। তবে সেখানেও নাকি সৌরভের ইচ্ছাতেই সচিব পদে দাঁড়াচ্ছেন দাদা স্নেহাশীষ। মহারাজের দাদা সচিব হলে বিরোধী পক্ষের তাতে নাকি সায় রয়েছে। তবেদিন কয়েকের মধ্যেই বৈঠকের নোটিশ জারি হবে। এখন দেখার কোনও নির্বাচন ছাড়াই সৌরভের আসলে অভিষেক হয় কিনা অভিষেক ডালমিয়ার আর সচিব পদে স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভের জায়গায় প্রেসিডেন্ট হচ্ছেন অভিষেক ডালমিয়া ! সচিব পদে বসতে চলেছেন মহারাজের দাদা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement