advertisement

Australia vs West Indies: লড়েও শেষরক্ষা হল না, ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারাল অস্ট্রেলিয়া

Last Updated:
#লন্ডন: লড়াই করেও শেষ রক্ষা হল না ওয়েস্ট ইন্ডিজের৷ হোল্ডার, হোপের দুর্দান্ত ব্যাটিং জয়ের আশা জাগালেও অস্ট্রেলিয়ার পেস সামলাতে পারলেন না ক্যারিবিয়ানরা৷ অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথমে ব্যাট করতে নেমে ২৮৮ রান করে অস্ট্রেলিয়া৷
টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ৷ রাসেল, ব্রেথওয়েট, থমাসদের দুর্দান্ত বোলিংয়ের সামনে নড়বড়ে হয়ে যায় অস্ট্রেলিয়া৷ ৭০ রানের মধ্যে ৪ উইকেট হারায়৷ ফিঞ্চ, ওয়ার্নার-- কেউই দাঁড়াতে পারেননি৷ ৫ উইকেট হারানোর পর হাল ধরেন কুল্টার-নাইল ও ক্যারে৷ এরপর রাসেলের বলে ৪৫ বলে ৫৫ করে প্যাভিলিয়নে ফেরেন ক্যারে৷ ২৫৪ রানে ৭ উইকেট হয়ে যায় অস্ট্রেলিয়ার৷
advertisement
নাইলের দুরন্ত ৬০ বলে ৯২ রানের ইনিংস অজিদের ২৮৪ রান পর্যন্ত পৌঁছে দেয়৷ ৪৬ ওভারে ২৫৪ রানে ৭ উইকেট থেকে নাইলের সৌজন্যে অস্ট্রেলিয়া পৌঁছে যায় ২৮৪ রানে৷ শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২৮৮ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস৷
advertisement
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নামেন লুইস ও ক্রিস গেইল৷ ৭ রানের মাথায় স্লিপে ক্যাচ তুলে আউট হন লুইস৷ গেইল ডিআরএস মেথডে দু বার বেঁচে যান৷ এরপর পর পর দুটি ৪ মেরে গেইল ঝড় শুরু হচ্ছিল৷ কিন্তু ২১ রানে আউট হয়ে যান গেইল৷ ব্যাট করতে নামেন পুরান৷ ৩৬ বলে ৪০ রান করে আউট হন পুরান৷ ম্যাচের হাল ধরেন হেটমায়ার ও হোপ৷ ২৭ ওভারে ১৪৯ রান ৩ উইকেট তখন ওয়েস্ট ইন্ডিজের৷ ৭৫ বলে হাফ সেঞ্চুরি করলেন হোপ৷ ২৭ ওভারে ১৪৯ রান ৩ উইকেটে৷
advertisement
এরপরই রান আউট হন হেটমায়ার৷ ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ৷ ওয়েস্ট ইন্ডিজের আশায় জল পড়ল, যখন আউট হলেন হোপ৷ দুর্দান্ত ক্যাচ নিলেন ম্যাক্সওয়েল৷ ৩৯ ওভারে ২১৭ রানে ৬ উইকেট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের৷ ৬ উইকেট থেকেই হোল্ডার টানছিলেন ভালোই৷ কিন্তু আউট হয়ে গেলেন ব্রেথওয়েট৷ ১৬ বলে ১৬ রান করে ক্যাচ আউট ব্রেথওয়েট৷ ৪৬ ওভারে ২৫২ রানে ৭ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ৷ েরপর হোল্ডার আউট হতেই, তাসের ঘরের মতো ভেঙে গেল ওয়েস্ট ইন্ডিজ৷ শেষ পর্যন্ত ১৫ রানে হারলেন ক্যারিবিয়ানরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Australia vs West Indies: লড়েও শেষরক্ষা হল না, ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারাল অস্ট্রেলিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement