দূষণ নিয়ে দিল্লিতে জরুরি বৈঠকে Absent, হাসি তামাশায় ব্যস্ত গম্ভীর, আপের ট্যুইট, পাল্টা জবাব গোতিরও
Last Updated:
ট্যুইটে অভিযোগ, ট্যুইটেই মিলল পাল্টা জবাব, সরগরম সোশ্যাল মিডিয়া
#নয়াদিল্লি : অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে থাকা আম আদমি পার্টি শুক্রবার রেগে আগুন ৷ দিল্লির মাত্রাতিরিক্ত দূষণ নিয়ে আলোচনার শেষ নেই ৷ সুপ্রিম কোর্ট অবধি এই বিষয়ে হস্তক্ষেপ করছে, সেখানে কিনা দূষণ নিয়ে ডাকা সর্বদলীয় বৈঠকে দেখা নেই গৌতম গম্ভীরের ৷ এই মু্হূর্তে ভারত বনাম বাংলাদেশে টেস্ট সিরিজ চলছে ৷ সেইজন্যে ব্যস্ত প্রাক্তন ক্রিকেটার গম্ভীর ৷
শুক্রবার ব্রেকফাস্টের সময় হাসিখুশি গম্ভীর -লক্ষ্মণ এরকম একটা ছবি পোস্ট করেছিলেন ভিভিএস লক্ষ্মণ ৷ আর এরপরেই শুরু গণ্ডগোল ৷ আপের পক্ষ থেকে জানানো হয়েছে কী করে দিল্লিতে দূষণ নিয়ে বৈঠকে না খেকে মজার ট্রিপ করতে পারেন ৷
Delhi is choking & @GautamGambhir is busy enjoying in Indore.
The MP should come to Delhi and ATTEND MEETINGS on AIR POLLUTION which was cancelled because MCD DDA Environment Ministry MP's of Delhi none of the officials SHOWED UP!#ShameOnGautamGambhir https://t.co/A1yDLyYZ7v pic.twitter.com/feowi4q5xX — AAP (@AamAadmiParty) November 15, 2019
advertisement
advertisement
আপের অভিযোগকে উড়িয়ে দিয়ে গৌতম গম্ভীর জানিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উচিত ঘরে বসে বৈঠক না করে রাস্তায় নেমে দেখা যে কী পরিমাণ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে যেগুলি থেকে কী পরিমাণ দূষণ ছড়াচ্ছে ৷ এইসব গণ্ডগোল শুরু হয় যখন লক্ষ্মণ তাঁর গোতির ব্রেকফাস্টের সময়ের এক দারুণ ছবি পোস্ট করেন ৷
advertisement
Kabhi pohe se teekhe, kabhi jalebi se meethe wonderful start to the day in Indoor, where we had breakfast outdoor pic.twitter.com/DxIPtNqYi7 — VVS Laxman (@VVSLaxman281) November 15, 2019
এরপরেই আপের পক্ষ থেকে গৌতম গম্ভীরের সাংসদ হওয়ার দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় ৷ বলা হয় আগে থেকে জানানো এরকম গুরুত্বপূর্ণ বৈঠক থেকে কী করে নিজেকে সরিয়ে নিতে পারেন ৷
advertisement
A week is a long time in politics, but not for @GautamGambhir who clearly needs more time to get out of his primary commitment - cricket. He was notified of the Committee on Urban Devt meet on air pollution exactly one week ago. Very unfortunate that the Hon MP couldn't make time pic.twitter.com/aXs5RsN7qQ
— Atishi (@AtishiAAP) November 15, 2019
advertisement
সব মিলিয়ে ট্যুইটার এখন সরগরম এই দিল্লি দূষণ ঘিরে৷
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 15, 2019 6:47 PM IST










