advertisement

ICC Champions Trophy 2025 Schedule: চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো ক্রীড়াসূচি, ভারত-পাক ম্যাচ কবে? দেখে নিন সব ম্যাচের তারিখ

Last Updated:

ICC Champions Trophy 2025 Full Schedule- চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল, এমনটা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

News18
News18
কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল, এমনটা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। এর পরই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হবে বলে ঠিক হয়। আইসিসি হাইব্রিড প্রথা মেনে নেয়।
আইসিসির তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল ৯ মার্চ। ২৩ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। খেলা হবে দুবাইতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে মোট আটটি দল। একটি গ্রুপে রয়েছে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অপর গ্রুপে রয়েছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড।
advertisement
advertisement
আরও পড়ুন- ভারতের সর্বকালের সেরা ওপেনার কে? সৌরভ জানালেন নিজের ‘পছন্দ’, বড় তারকা
গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৫টি ম্যাচ হবে। গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচ হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। ২৩ ফেব্রুয়ারি বিপক্ষ পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
advertisement

৪ মার্চ প্রথম সেমিফাইনাল। সেই ম্যাচ দুবাইয়ে। অর্থাৎ, ভারত যদি সেমিফাইনালে ওঠে তা হলে তারা প্রথম সেমিফাইনালেই খেলবে। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ লাহোরে। ফাইনাল ৯ মার্চ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ক্রীড়াসূচি(ICC Champions Trophy 2025 Schedule)

১৯ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (করাচি)
২০ ফেব্রুয়ারি – ভারত বনাম বাংলাদেশ (দুবাই)
২১ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)
advertisement
২২ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (লাহোর)
২৩ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (রাওয়ালপিন্ডি)
২৫ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (রাওয়ালপিন্ডি)
২৬ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম ইংল্যান্ড – (লাহোর)
২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম বাংলাদেশ (রাওয়ালপিন্ডি)
২৮ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ( লাহোর)
advertisement
১ মার্চ – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (করাচি)
২ মার্চ – ভারত বনাম নিউজিল্যান্ড (দুবাই)
৩ মার্চ – কোনও খেলা নেই
৪ মার্চ – প্রথম সেমি ফাইনাল (দুবাই)
৫ মার্চ – দ্বিতীয় সেমিফাইনাল (লাহোর)
৯ মার্চ – ফাইনাল (লাহোর অথবা দুবাই)
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC Champions Trophy 2025 Schedule: চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো ক্রীড়াসূচি, ভারত-পাক ম্যাচ কবে? দেখে নিন সব ম্যাচের তারিখ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement