advertisement

আয়ের পরিমাণেও রেকর্ড গড়ল মেসিদের ক্লাব !

Last Updated:

বার্সেলোনা ক্লাবের এখন দুর্দান্ত সময় ৷ টুর্নামেন্ট তো তারা জেতেই ৷ পাশাপাশি টাকা আয়ের অঙ্কেও এবার দারুণ লাভের মুখ দেখেছে এই ক্লাব ৷

#বার্সেলোনা:  বার্সেলোনা ক্লাবের এখন দুর্দান্ত সময় ৷ টুর্নামেন্ট তো তারা জেতেই ৷ পাশাপাশি টাকা আয়ের অঙ্কেও এবার  দারুণ লাভের মুখ দেখেছে এই ক্লাব ৷ হিসেব যা বলছে , তাতে ২০১৫-১৬ মরশুমে রেকর্ড আয় করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যার পরিমাণ ৬৭৯ মিলিয়ন ইউরো।
মোট আয়ের থেকে কর দেওয়ার পরেও ২৯ মিলিয়ন ইউরো লাভ হয়েছে বার্সেলোনার ৷ ২০২১ সাল পর্যন্ত আয়ের লক্ষ্য অবশ্য অনেক বেশি ক্লাবটির ৷ স্টেডিয়ামকেও আরও ভাল এবং উন্নত করার লক্ষ্যে পা বাড়িয়েছে বার্সেলোনা ৷ স্প্যানিশ ভাষায় ‘স্পাই বার্সা’-ই হবে বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর মধ্যে একটি।
এরই সঙ্গে সুখবর, বার্সার মূল স্পনসর কাতার এয়ারওয়েজের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি হয়েছে। যে কোনও ক্লাবের  আয় মূলত স্পনসর, জার্সি ও টিভি স্বত্ত থেকেই আসে। ২০১৫-১৬ মরশুমে স্প্যানিশ লা লিগা জেতার পাশাপাশি ঘরোয়া লিগেও দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা ৷ তাই ট্রফি জেতার পাশাপাশি আয়ও দ্বিগুণ হওয়াতে এখন দারুণ মেজাজে রয়েছেন কাতালান ক্লাবের প্রত্যেকেই ৷
advertisement
advertisement
Photo- Facebook
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আয়ের পরিমাণেও রেকর্ড গড়ল মেসিদের ক্লাব !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement