advertisement

Shakib on Padma setu : গর্বের পদ্মা সেতু নিয়ে আবেগপ্রবণ বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব! ফেসবুকে দিলেন বার্তা

Last Updated:

Shakib Al Hasan turns emotional at the inauguration of historic Padma Setu. গর্বের পদ্মা সেতু নিয়ে আবেগপ্রবণ বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব

পদ্মা সেতুর উদ্বোধনে ওয়েস্ট ইন্দিজ থেকে বিশেষ বার্তা সাকিবের
পদ্মা সেতুর উদ্বোধনে ওয়েস্ট ইন্দিজ থেকে বিশেষ বার্তা সাকিবের
#সেন্ট লুসিয়া: তিনি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। জীবন্ত কিংবদন্তি। লাল সবুজের দেশে তার থেকে সফল এবং জনপ্রিয় ক্রিকেটার আসেনি। তিনি নিজেই একটা জাতির স্বপ্ন। সেই সাকিব-আল-হাসান নিজেই এবার স্বপ্ন দেখছেন নবনির্মিত বাংলাদেশের গর্ব পদ্মা সেতুকে ঘিরে। ২৫ জুন শনিবার বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১০টায় উদ্বোধন হয়ে গেল পদ্মা সেতুর।
এই সেতুকে ঘিরে বাংলাদেশের সকল স্তরের মানুষের আবেগ অপরিসীম। এবার সেই আবেগের বহিঃপ্রকাশ দেখা গেল বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব-আল-হাসানের মধ্যে। এই মুহূর্তে বাংলাদেশ দল আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই সুদূর ক্যারিবিয় দ্বীপপুঞ্জ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না?
advertisement
এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি! কেবলমাত্র সাকিব-আল-হাসানই নন বাংলাদেশের সুশীল সমাজ থেকে সাধারণ মানুষ, প্রত্যেকে এই সেতুকে ঘিরে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলের মানুষদের কাছে এই সেতুর সম্পূর্ণ হওয়া এক স্বপ্ন পূরণের মতো।
advertisement
কারণ এই সেতু চালু হওয়ার পরে দেশটির দক্ষিণ অংশের ২১টি জেলার সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তণ আসতে চলেছে। এই সেতু বাংলাদেশের মানুষের কাছে গর্বেরও বিষয়। এই সেতু প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষের নিজস্ব সম্পদ।
advertisement
কারণ বিশ্ব ব্যাংক সেতু নির্মাণের প্রকল্প থেকে হাত তুলে নেওয়ার পর সম্পূর্ণ বাংলাদেশের সরকারের আর্থিক সহযোগিতায় গড়ে উঠছে এই সেতু। সেতুকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয় কিনা আগামীদিন তার উত্তর দেবে। তবে ক্রিকেটার থেকে ফুটবলার, বিভিন্ন খেলোয়াড় রোমাঞ্চিত এই সেতুকে নিয়ে।
সাকিব আল হাসান আপাতত জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল পারফর্ম করা তাদের একমাত্র লক্ষ্য। বছরের শেষে অস্ট্রেলিয়ায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও নিজের সেরাটা তুলে ধরার ব্যাপারে লড়াই করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট দল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shakib on Padma setu : গর্বের পদ্মা সেতু নিয়ে আবেগপ্রবণ বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব! ফেসবুকে দিলেন বার্তা
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement