advertisement

আকিব জাভেদের আগুনে বোলিং, ইতিহাস তৈরি করে রনজির সেমিতে জম্মু-কাশ্মীর

Last Updated:

Jammu And Kashmir: আকিব নবির বিধ্বংসী বোলিংয়ে ভর করেই রনজি ট্রফিতে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। প্রাক্তন চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে ৫৬ রানে হারিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নিল।

News18
News18
আকিব নবির বিধ্বংসী বোলিংয়ে ভর করেই রনজি ট্রফিতে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। প্রাক্তন চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে ৫৬ রানে হারিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নিল। চতুর্থ দিনে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ মাত্র ২৩৪ রানেই অলআউট হয়ে যায়। নিজেদের ভুল ব্যাটিংই তাদের ডুবিয়ে দেয়। এই জয়ের ফলে জম্মু ও কাশ্মীর শেষ চারে উঠে গিয়ে অন্ধ্রপ্রদেশ বনাম বাংলার কোয়ার্টার ফাইনাল জয়ীর অপেক্ষায় রইল।
এই ম্যাচের নিঃসন্দেহে নায়ক ২৯ বছর বয়সি পেসার আকিব নবি। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তিনি দাপট দেখান। ৫/৭০ নিয়ে তিনি ম্যাচ শেষ করেন মোট ১২ উইকেট নিয়ে, মাত্র ১১০ রান খরচ করে। তাঁর এই কেরিয়ারসেরা পারফরম্যান্স মধ্যপ্রদেশের ব্যাটিং লাইনআপকে কার্যত ভেঙে দেয় এবং জম্মু ও কাশ্মীরের জয় নিশ্চিত করে।
advertisement
শনিবার দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ছিল ৫ উইকেটে ৮৪ রান। তখনই চাপ তৈরি করে রেখেছিলেন অকিব। ম্যাচের শেষ দিনে তিনি প্রথমে রামবীর গুর্জরকে আউট করেন, এরপর ৮১ বলে ৬৪ রান করা সরাংশ জৈনের লড়াই থামিয়ে দেন। ভারতের হয়ে খেলা ভেঙ্কটেশ আইয়ারও দিনের শুরুতেই আউট হয়ে যান, ফলে মধ্যপ্রদেশ আর ম্যাচে ফিরতে পারেনি।
advertisement
advertisement
বল হাতে অকিবের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বাঁ-হাতি স্পিনার আবিদ মুস্তাক। তিনি ৪৯ রানে ৩টি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের চাপ আরও বাড়ান। দুর্দান্ত দলগত পারফরম্যান্সের জোরে জম্মু ও কাশ্মীর এবার রনজি ট্রফির সেমিফাইনালে পৌঁছে নতুন ইতিহাস গড়ল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আকিব জাভেদের আগুনে বোলিং, ইতিহাস তৈরি করে রনজির সেমিতে জম্মু-কাশ্মীর
Next Article
advertisement
Election Commissioner of India: সোমবার একগুচ্ছ SIR নির্দেশ, আর মঙ্গলেই দিনভর বৈঠক! দিল্লি যাচ্ছেন সিইও মনোজ আগরওয়াল
সোমবার একগুচ্ছ SIR নির্দেশ, আর মঙ্গলেই দিনভর বৈঠক! দিল্লি যাচ্ছেন সিইও মনোজ আগরওয়াল
  • সোমবার এসআইআর মামলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

  • কমিশনের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সিইও

  • এসআইআর ও ভোট নিয়ে বিশেষ বৈঠকে মনোজ আগরওয়াল.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement