advertisement

Athlete Swapna Barman Joins TMC: তৃণমূলে যোগ দিলেন স্বপ্না বর্মন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন স্বপ্নের দৌড়ে সোনা জয়ী অ্যাথলিট

Last Updated:

স্বপ্না বর্মনের যোগদানের পরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘রাজবংশী পরিবারের একজন মেয়ে তাঁর যে মনে হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন৷’’

স্বপ্না বলছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যুক্ত হলাম।
স্বপ্না বলছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যুক্ত হলাম।
কলকাতা: অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন একাধিক সম্মান৷ এবার স্বপ্নের দৌড়ের জন্য অন্য ট্র্যাকে দৌড়বেন রাজবংশী অ্যাথলিট স্বপ্না বর্মন৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল পরিবারের সদস্য হলেন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না। শুক্রবার,কলকাতায় তৃণমূল ভবনে দলের পতাকা হাতে নিলে। এদিন স্বপ্নার তৃণমূলে যোগ দেওয়ার সময় হাজির ছিলেন গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।
উত্তরবঙ্গের তারকা মহিলা নামে তৃণমূলের মুকুটে নতুন পালক। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘স্বপ্না বর্মণ এখানে আছে। দেশের নাম উজ্বল করেছে। জলপাইগুড়ি ঘোষপাড়ায় বাড়ি। যুদ্ধ করে দেশকে কি ভাবে বিশ্বের দরবারে নিয়ে যেতে হয় তা দেখিয়ে দিয়েছেন। স্বপ্না বর্মণ যোগ দিচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মহিলা হিসেবে’’ তিনি আরও বলেন, ‘‘রাজবংশী পরিবারের একজন মেয়ে তাঁর যে মনে হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন৷’’
advertisement
advertisement
ব্রাত্য বসু বলছেন, ‘‘এবার সোনার টুকরো মেয়ে যোগ দিতে এসেছেন। আমরা স্বাগত জানাবো স্বপ্নার জন‍্য বলতে ইচ্ছে করছে চখ দে আমাদের বাস্তবের মেয়ে৷’’
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘দিল্লিতে বজরং পুনিয়া, সাক্ষীদের আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে কী ভাবে বিজেপি ব্রিজভূষণের পাশে থেকেছেন । তাঁর ছেলে কে প্রার্থী করা হয়েছে । মহিলাদের কোনও সম্মান দেন না। আমাদের এখানে নারীদের সম্মান্য আছে… আপনি আরও উন্নতি করুন… স্বপ্না স্বপ্নের দৌড়ে সামিল হচ্ছে৷’’
এদিকে তৃণমূলে যোগ দেওয়ার পর স্বপ্না বলছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যুক্ত হলাম। উনি তৃণমূল স্তর থেকে যে ভাবে উঠে এসেছেন এবং বাংলার মানুষের জন‍্য উনি যা করেছেন তার জন‍্য যোগ দিলাম৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Athlete Swapna Barman Joins TMC: তৃণমূলে যোগ দিলেন স্বপ্না বর্মন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন স্বপ্নের দৌড়ে সোনা জয়ী অ্যাথলিট
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement