advertisement

Asian Games 2023: এশিয়ান গেমসে হকিতে 'চক দে ইন্ডিয়া', প্রথম ম্যাচে ১৬-০ গোলে জয় পেল ভারত

Last Updated:

Asian Games 2023: এশিয়ান গেমসে হকিতে দুরন্ত শুরুর করল ভারতীয় হকি দল। প্রতিপক্ষ উজবেকিস্তানকে কার্যত উড়িয়ে দিল ভারত। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।

এশিয়ান গেমসে হকিতে 'চক দে ইন্ডিয়া'
এশিয়ান গেমসে হকিতে 'চক দে ইন্ডিয়া'
এশিয়ান গেমসে রবিবারের সকালটা ভালই গেল ভারতের। একাধিক পদক জয়ের পাশাপাশি এশিয়ান গেমসের ফাইনাল উঠে পদক জয় নিশ্চিৎ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে সবথেকে বড় জয়টা তখনও আসা বাকি ছিল। যেচা এল হকি থেকে। এশিয়ান গেমসে হকিতে দুরন্ত শুরুর করল ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।
এদিন ম্যাচের শুরুকে প্রতিপক্ষকে বুঝে নিতে মিনিট সাতেক সময় নিয়েছিল ভারতীয় হকি দল। তারপর গোটা ম্যাচ জুড়েই শুধু ভারতের আক্রমণের ঝড়। যা সামতে গিয়ে একেবারে ল্যাজে-গোবরে অবস্থা হয়ে যায উজবেকিস্তানের রক্ষণের। মনদীপ সিং, বরুণ কুমার, ললিত কুমার উপাধ্যায়দের আক্রমণের কোনও জবাবই ছিল না প্রতিপক্ষের কাছে। এই ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতের ৩ জন প্লেয়ার। মনদীপ সিং, বরুণ কুমার, ললিত কুমার উপাধ্যায়। হ্যাটট্রিক সহ চার গোল করেন বরুণ কুমার।
advertisement
advertisement
এদিন ভারতের গোলের খাতা খোলেন ললিত কুমার উপাধ্যায়। ম্যাচের ৭, ২৪ ও ৫৩ মিনিটে গোল করেন তিনি। বরুণ নিজের চারটি গোল করেন ১২, ৩৬, ৫০ ও ৫২ মিনিটে। মনদীপ সিং গোল করেন ১৮, ২৭, ২৮ মিনিটে। সুখজিৎ সিং গোল করেন ৩৭ ও ৪২ মিনিটে। এছাড়া একটি করেন গোল করেন অভিষেক (১৭ মিনিট), অমিত রোহিদাস (৩৮ মিনিট), সামশের সিং (৪৩ মিনিট) ও সঞ্জয় (৫৭ মিনিট)। গোটা ম্যাচে উজবেকিস্তানকে কোনও জায়গাই দেয়নি ভারত। ২৬ তারিখ পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: এশিয়ান গেমসে হকিতে 'চক দে ইন্ডিয়া', প্রথম ম্যাচে ১৬-০ গোলে জয় পেল ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement