advertisement

Arjun Tendulkar : সচিন-পুত্রের হবু শ্বশুরবাড়িতে বিরাট গোলমাল, বিয়ের আগেই অর্জুনের শ্বশুরের নামে মামলা!

Last Updated:

Arjun Tendulkar- এবার জানা যাচ্ছে, অর্জুনের হবু শ্বশুরবাড়িতে বিরাট ঝামেলা। সানিয়ার ঠাকুরদা রবি ঘাই নিজের ছেলে গৌরবের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছেন।

News18
News18
মুম্বই: ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের পরিবারে এখন খুশির হাওয়া। কারণ সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকরের। এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে। নিজের শৈশবের বন্ধু সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে অর্জুনের। এদিকে অর্জুন-সানিয়ার বাগদানের খবরে স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
এবার জানা যাচ্ছে, অর্জুনের হবু শ্বশুরবাড়িতে বিরাট ঝামেলা। সানিয়ার ঠাকুরদা রবি ঘাই নিজের ছেলে গৌরবের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছেন। আগেই জানা গিয়েছিল, সানিয়ার বাবা গৌরবের সঙ্গে তাঁর বাবা রবির সম্পর্ক ভাল নয়। এবার ছেলের বিরুদ্ধে মামলা করলেন বাবা।
রবির অভিযোগ, জালিয়াতি করে ব্যবসা নিজের নামে লিখিয়ে নিয়েছেন গৌরব। রবির দাবি, তাঁর যখন ক্যানসারের চিকিৎসা চলছিল, তখন ব্যবসা সামলাচ্ছিলেন গৌরব। সেই সময়ই ব্যবসা নিজের নামে করে নেয় ছেলে। আপাতত মুম্বই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন রবি। পুলিশ ইতিমধ্যে তাঁর বয়ান নিয়েছে। এবার মামলা গড়াবে আদালতে। সেখানেই ফয়সালা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় সিদ্ধান্ত, বদলে দিয়েছিল ডায়মন্ড হারবারকে, ফাঁস গোপন কথা
উল্লেখ্য, সানিয়া মুম্বইয়ের একজন বিখ্যাত ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি Graviss Group-এর একজন। InterContinental Hotel, Baskin Robbins এবং Brooklyn Creamery-এর মতো বড় ব্র্যান্ড চালায় তারা। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) থেকে বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট। পাশাপাশি, তিনি একজন পোষ্যপ্রেমী এবং Mr. Paws Pet Spa & Store নামে একটি পেট কেয়ার কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। তিনি Veterinary Technician হিসেবে প্রশিক্ষিত। তাঁর শিক্ষাগত যোগ্যতা- LSE থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Arjun Tendulkar : সচিন-পুত্রের হবু শ্বশুরবাড়িতে বিরাট গোলমাল, বিয়ের আগেই অর্জুনের শ্বশুরের নামে মামলা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement