advertisement

Anushka Sharma on Virat Kohli: বিরাট কোহলি ‘এই’ অবস্থায় খেলতে নেমেছিলেন, জানিয়ে দিলেন স্ত্রী অনুষ্কা

Last Updated:

কারণ হিসেবে তিনি নিজের স্টোরিতে লেখেন যে বিরাট এদিন নিজের শাপমোচনের ইনিংস খেলার সময় অসুস্থ অবস্থায় ব্যাট করেন৷

স্বামীর বড় সিক্রেট আউট অনুষ্কা শর্মার
স্বামীর বড় সিক্রেট আউট অনুষ্কা শর্মার
আহমেদাবাদ:  বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা- মর্ডান দিনের হাজব্যান্ড -ওয়াইফ৷ তাঁদের কেমিস্ট্রি যেমন সকলের নজর কাড়ে তেমনিই তাঁদের একে অপরের জন্য প্রকাশ্যে স্বীকৃতি প্রদানও সকলকে মোটিভেট করে৷ তিন বছর তিন মাসের খরা কাটানোর পর মাঠেই নিজেই বিয়ের আংটিকে চুমু খেয়ে স্ত্রীকে স্বীকৃতি দেন৷ অন্যদিকে স্ত্রী অনুষ্কা স্টোরিতে লিখলেন তাঁর বর তাঁকে অনুপ্রাণিত করেন৷
কারণ হিসেবে তিনি নিজের স্টোরিতে লেখেন যে বিরাট এদিন নিজের শাপমোচনের ইনিংস খেলার সময় অসুস্থ অবস্থায় ব্যাট করেন৷
অনুষ্কা শর্মা স্বামীকে কুর্নিশ জানালেন অনুষ্কা শর্মা স্বামীকে কুর্নিশ জানালেন
advertisement
২৪১ বলে শতরান, এরপরেই আহমেদাবাদ দেখল এক অন্য বিরাট কোহলিকে৷ তাঁর ঝকঝকে , ক্লাসিক ও অথচ ধামাকাদার ব্যাটিং দেখে পয়সা উসুল রবিবার হয়ে গেলে ক্রিকেটপ্রেমীদের৷ একবার মনে হচ্ছিল ২০১৭-র পর এবার ফের দ্বিশতরানই করে ফেলবেন বিরাট কোহলি কিন্তু ১৮৬ তেই থামতে হল কিংকে৷
advertisement
সব ফর্ম্যাট মিলিয়ে ৭৫ টি শতরান৷ ফের ব্যাক কিং কোহলি৷ তবে এই বিরাট কোহলি যেন এক অন্য মানুষ৷  ইনিংস গোছানো থেকে সেলিব্রেশন সবতেই এক সংযত পরিণত মানুষ৷ তাঁর এদিনের সেলিব্রেশনের ভিডিও এই মুহূর্তে নেটদুনিয়ার ভাইরাল ভিডিও৷
advertisement
৩ বছরের বেশি সময়ে বাদে টেস্টে শতরান পেলেও ব্যাট তুলে ধরেন৷ চুমু খান নিজের বিয়ের আংটিতে, মুখ আকাশের দিকে হালকা তুলে ইশ্বরকে ধন্যবাদ জানান৷
লম্বা খরার অবসান শেষে হল বৃষ্টি৷ রানের বৃষ্টি৷ বিরাট কোহলি শনিবার দিন আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে ১৪ মাসের অর্ধশতরানের খরা কাটিয়েছিলেন৷ আর রবিবার দিন শতরান এল ২০১৯-র ২২ নভেম্বরের পর৷ তিন বছর ৩ মাস ১৭ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর তাঁর ব্যাটে ফের জ্বলওয়া, কিং কোহলি ইজ ব্যাক৷ এদিনের বিরাট কোহলির ইনিংস থামল ৩৬৪ বলে ১৮৬ রানে৷ তাঁর ইনিংস  সাজানো ১৫ টি চার দিয়ে৷
advertisement
এদিন ১৮৬ রানের ইনিংস থামে মার্ফির বলে৷ লাবুসেন তাঁর ক্যাচ নেন৷ বিরাট কোহলি রবিবার শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার দিয়ে৷  এই পরিসংখ্যানই বলে দেয় কতটা ধৈর্য্য ধরে নিজের শতরানের দিকে এগিয়েছেন কোহলি৷ কিং কোহলির টেস্টে এটি ২৮তম শতরান৷ এদিন টেস্টে নিজের ২৮ তম শতরান করে নিলেন বিরাট কোহলি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Anushka Sharma on Virat Kohli: বিরাট কোহলি ‘এই’ অবস্থায় খেলতে নেমেছিলেন, জানিয়ে দিলেন স্ত্রী অনুষ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement