Anaya Bangar : যৌনাঙ্গের সার্জারির পর হয়ে যাবেন 'মহিলা'! ভারতীয় দলের প্রাক্তন কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়ার জীবনের বড় সিদ্ধান্ত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Anaya Bangar : প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গার মার্চে লিঙ্গনির্ণায়ক সার্জারি করতে চলেছেন। তাঁর এই সিদ্ধান্তে তিনি পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছেন।
নয়াদিল্লি: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গার মার্চে লিঙ্গনির্ণায়ক সার্জারি করতে চলেছেন। তাঁর এই সিদ্ধান্তে তিনি পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছেন।
অনয়া, যিনি একজন ক্রিকেটার এবং ট্রান্স-রাইটস সমর্থক, দীর্ঘদিন যাবৎ নিজের লিঙ্গ পরিচয় এবং ট্রান্সিশন যাত্রা সম্পর্কে খোলাখুলি আলোচনা করে আসছেন। তিনি বলেছেন, সার্জারি নেওয়ার সিদ্ধান্ত থেরাপি ও ব্যক্তিগত বোঝাপড়ার পর এসেছে।
তিনি আরও বলেছেন, এই gender-affirming সার্জারি (vaginoplasty) তিনি থাইল্যান্ডে করাবেন এবং সেখানে কমপক্ষে এক মাস থাকতে হবে। সার্জারিরর পর তিনি অন্তত ৬ মাস ক্রিকেট খেলতে পারবেন না।
advertisement
advertisement
অনয়া তাঁর সমর্থনের জন্য পরিবারের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তাঁর ছোট ভাই অথর্ব সব সময়ই তাঁর পাশে ছিলেন। এখন তাঁর মা ও বাবা দু’জনেই তাঁকে পূর্ণভাবে সমর্থন করছেন। তাঁর বাবা সঞ্জয় বাঙ্গার সার্জারির সম্পূর্ণ খরচ বহন করবেন।
অনয়ার আশা এই যাত্রা অন্যান্য ট্রান্স নারীদের জন্যও সহায়ক হবে, এবং লিঙ্গ পরিচয় নিয়ে পরিবারগুলোর মধ্যে বোঝাপড়া ও আলাপ বাড়াতে সাহায্য করবে। লিঙ্গ-স্বীকৃতি সার্জারি কঠিন প্রসেস।
advertisement
অনয়া ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ হয় তাঁর। সেটি ছিল ১০ মাসের প্রক্রিয়া। সেই সময় তাঁর বাবা সঞ্জয় বাঙ্গার নাকি বলেছিলেন, ক্রিকেটে তাঁর আর কোনও জায়গা হবে না কখনও। সেই সময় বাবাকে নিয়ে কথাও বলতে চাইতেন না অনয়া।
আরও পড়ুন- এই নিয়ে টানা ৬বার! আবার বিশ্বকাপ ফাইনালে ভারত, আফগানিস্তানের ৩১০ রান চেজ করে দিলেন বৈভবরা
বিশ্বব্যাপী চিকিৎসা সংগঠনগুলো gender-affirming care-কে বৈধ ও প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার একটি অংশ হিসেবে স্বীকার করে। এক্ষেত্রে পরিবারের সমর্থন অনেক কিছু বদলে দিতে পারে। পরিবারের সমর্থন থাকলে উদ্বেগের মাত্রা হ্রাস পায়। গবেষণায় দেখা গিয়েছে, বাবা-মার সমর্থন এই ধরণের সার্জারির পর রোগীকে মানসিক শান্তি দেয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2026 1:42 PM IST











