advertisement

Yuvraj Singh: ছয় ছক্কার জন্মদিন! যুবরাজের ইতিহাস লেখার দিন আজ, মনে আছে কিনা দেখুন তো

Last Updated:

Yuvraj Singh: ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে প্রথম সংস্করণ। মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচে যুবরাজ সিং যে কাণ্ড ঘটিয়েছিলেন ও রেকর্ড গড়েছিলেন তা আজও ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপে অক্ষত।

যুবরাজ সিং
যুবরাজ সিং
২০০৭ সালে টি২০ বিশ্বকাপে প্রথম সংস্করণ। মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচে যুবরাজ সিং যে কান্ড ঘটিয়েছিলেন ও রেকর্ড গড়েছিলেন তা আজও ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপে অক্ষত। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়-ছক্কার স্মৃতি চির অমলিন হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। সেই সময় টি-২০ বিশ্বকাপ নিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে যুবরাজের ওই ছটা ছয় যেন বুঝিয়ে দিয়েছিল আগামিতে ক্রিকেটে সবথেকে জনপ্রিয় ফর্ম্যাট হতে চলছে এটি।
২০০৭ সালে ১৯ সেপ্টেম্বর ছিল সেই ঐতিহাসিক ম্যাচ। ব্যাটিং করার সময় অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাতে জড়িয়ে পড়েন যুবরাজ সিংয়ের। সেই রাগ গিয়ে পড়ল পরবর্তী ওভারে স্টুয়ার্ট ব্রডের উপর। তারপরের যেটা ঘটেছিল তা ইতিহাস। ব্রডের ছটি বলই বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন যুবি। লেগ সাইড, অফ সাইড, লং অন, লং অফ, স্কোয়ার অফ দ্যা উইকেট, যেখানেই বল করেছেন ব্রড মাঠের বাইরের পাঠিয়েছে যুবরাজ। ১২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন যুবরাজ।
advertisement
যুবরাজের সেউ ছয় ছক্কার ১৬ বছর পূর্তিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যুবরাজ সিং। যা মন ছুঁয়ে গিয়েছে সকলের। যুবরাজের সেই ওভারে ছয় ছক্কা মারাটা একটু অন্যভাবেই যেন হাইলাইটস দেখালেন প্রাক্তন ভারতীয় তারকা। আসলে স্যান্ড আর্ট আর্টিস্ট ক্রিস্টি ভ্যালিয়াভেটিল যুবরাজের জন্মদিনে তাঁকে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলেন। যেখানে স্যান্ড আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছিল এক ওভারে ছয় ছক্কা। যা দেখে মনে হবে যেন হাইলাইটস দেখলাম। সেই ভিডিওটিই ছয় ছক্কার ১৬ বছর পূর্তিতে ফের শেয়ার করেন যুবি।
advertisement
advertisement
advertisement
দেখতে দেখতে ১৬টা বছর কেটে গিয়েছে সেই ঐতিহাসিক দিনের। ক্রিকেট প্রেমি ও যুবরাজ ফ্যানেদের চোখ বন্ধ করলে এখনও মনে হয় এই তো সেদিনের কথা। হাইলাইটস দেখলেও একবারও মন হয় না দেড় দশকের বেশি সময় মাঝে পেরিয়ে গিয়েছে। যুবরাজ সিংয়ের নামের আগে বর্তমানে যতই প্রাক্তন ক্রিকেটার তকমা জুড়ে যাক না, যুবির সেই ইনিংস চির যৌবনের প্রতীক হয়ে থেকে যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Yuvraj Singh: ছয় ছক্কার জন্মদিন! যুবরাজের ইতিহাস লেখার দিন আজ, মনে আছে কিনা দেখুন তো
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement