advertisement

Imran Khan-Kapil Dev-Sunil Gavaskar: ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ১৪ কিংবদন্তির চিঠি, রয়েছেন কপিল দেব-গাভাসকার

Last Updated:

সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব (Kapil Dev) সহ ১৪ জন ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের (Imran Khan)-র স্বাস্থ্য নিয়ে পাকিস্তান সরকারকে কে চিঠি লিখেছেন

ইমরান খানকে নিয়ে সাধারণ মানুষকে খুবই কম তথ্য সামনে আনা হচ্ছে৷ স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়কগুলি নিয়ে প্রশ্ন চলছে
ইমরান খানকে নিয়ে সাধারণ মানুষকে খুবই কম তথ্য সামনে আনা হচ্ছে৷ স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়কগুলি নিয়ে প্রশ্ন চলছে
কলকাতা: ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর এবং কপিলদেব  সহ ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক তারকা অধিনায়ক পাকিস্তান সরকারকে বিশেষ আর্জি জানিয়েছেন৷ নিজেদের অনুরোধে তারা বলেছেন বিশ্বকাপ জয়ী পাক অধিনায়কের নিরাপত্তা -স্বাস্থ্য নিশ্চিত করা হোক৷  কারণ কাস্টডিতে তাঁর স্বাস্থ্য খারাপ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করছে নানা মহল৷
একটি যৌথ বিবৃতির কিছুটা অংশ বিভিন্ন সংবাদমাধ্যমে শেয়ার করা হয়েছে, যেখানে এই গ্রুপ প্রাক্তন পাকিস্তান ক্রিকেট অধিনায়কের জন্য মানবিক এবং সম্মানীয় চিকিৎসার আর্জি জানানো হয়েছে৷ পাকিস্তান ক্রিকেট অধিনায়ক ২০২৩ থেকে জেলেবন্দি রয়েছেন৷
ইমরান খানকে নিয়ে সাধারণ মানুষকে খুবই কম তথ্য সামনে আনা হচ্ছে৷ স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়কগুলি নিয়ে প্রশ্ন চলছে৷ যাঁরা সই করেছেন তাঁরা হলেন, গাভাসকর, কপিল, গ্রেগ চ্যাপেল, মাইক আর্থারটন, অ্যালান বর্ডার, মাইকেল বেয়ারলি, ইয়ান চ্যাপেল, বেলিন্দা ক্লার্ক, ডেভিড গোয়ার, কিম হিউজেস, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইট৷
advertisement
advertisement
advertisement
প্রাক্তন ক্রিকেটাররা পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যে ইমরানের স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য তাঁকে “তাদের পছন্দের যোগ্য বিশেষজ্ঞদের দ্বারা তাৎক্ষণিক, পর্যাপ্ত এবং অবিচ্ছিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হোক।’’
advertisement
স্বচ্ছ আইনি পদ্ধতি মেনে নিয়মিত পারিবারিক সদস্যদের দেখতে দেওয়া, আন্তর্জাতিক বন্দি আটক নিয়ম মেনে সবকিছু করার দাবি করা হয়েছে৷ সাম্প্রতিক যে রিপোর্ট সামনে এসেছে সেখানে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ কমে গেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Imran Khan-Kapil Dev-Sunil Gavaskar: ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ১৪ কিংবদন্তির চিঠি, রয়েছেন কপিল দেব-গাভাসকার
Next Article
advertisement
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে পুলিশের জালে স্বামী
  • হরিয়ানায় তরুণী ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় নয়া মোড়৷

  • স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী৷

  • স্ত্রীকে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিল অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement